সবাইকে ছেড়ে চলে যাচ্ছে সকলের প্রিয় পর্ণা! অভিনেত্রীর জীবনে এল সেই ভ’য়ংকর দিন!

বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল জি বাংলা (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। ধারাবাহিকটি (Serial) দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রসারিত হচ্ছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) এবং অভিনেতা রুবেল দাস (Rubel Das) কে। ছোট পর্দায় অভিনয় করার মাধ্যমে পল্লবী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে সম্প্রতি অভিনেত্রীর জীবনে নেমে এলো বিরাট বড় দুঃসংবাদ।
দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা। হাতেগোনা কয়েকটি ধারাবাহিকে কাজ করলেও সবকটি ছিল ব্যাপক হিট। এর আগে স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। ওই ধারাবাহিকে অভিনয় করেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। ধারাবাহিকটি চলেছিল দীর্ঘ চার বছর ধরে।
বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করতে। এই ধারাবাহিকেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে অভিনেত্রীর চরিত্রটি। এই ধারাবাহিকটিও প্রায় দু বছরের কাছাকাছি সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়। অভিনেত্রী যে ধারাবাহিকে যেই চরিত্রেই অভিনয় করুক না কেন সবকটি জনপ্রিয়তা পেয়ে এসেছে।
অভিনেত্রী পল্লবী শর্মার জীবনে নতুন বিপদ
তবে অভিনেত্রীর জীবনে এবার নেমে এলো চরম দুঃসংবাদ। বেশ অনেকদিন ধরেই তো নিম ফুলের মধু ধারাবাহিকটি শেষ হওয়ার খবর শোনা যাচ্ছিল। এমনকি নতুন ধারাবাহিক পরিণীতার প্রোমো ভিডিও প্রকাশ করার পরেও নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হয়ে যাবে এমন ধারণাই করেছিলেন একাংশ দর্শক। পরিণীতার সম্প্রচারের সময় সামনে আসার পরে অনেকেই ভেবেছিলেন হয়তো আর কয়েক দিনের মধ্যেই ধারাবাহিকটি শেষ হবে। তবে না ধারাবাহিকের সময় পরিবর্তন করা হয়েছিল। ধারাবাহিকটি এর আগে রাত আটটায় সম্প্রচারিত হতো। আজ থেকে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে সন্ধ্যে ছটায়।
আরও পড়ুন: পড়তে থাকা টিআরপি দেখে পাওয়া গেল এক ভ’য়ঙ্কর বার্তা! বাংলা থেকে মুছে যাচ্ছে বাংলা মেগা!
তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে চলেছে। মূলত ধারাবাহিকের স্লট পরিবর্তন হলে ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে শুরু করে। বহু ধারাবাহিকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিয়েছে। তবে নিম ফুলের মতো ধারাবাহিকের ক্ষেত্রে কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে দর্শকদের একাংশের ধারণা স্লট পরিবর্তনের সাথে সাথে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে শুরু করবে। আর খুব সম্ভবত এই ধারাবাহিক চলতি বছরের শেষেই শেষ বারের মতো সম্প্রচারিত হবে।

