পড়তে থাকা টিআরপি দেখে পাওয়া গেল এক ভ’য়ঙ্কর বার্তা! বাংলা থেকে মুছে যাচ্ছে বাংলা মেগা!

বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অংশ হলো মেগা ধারাবাহিক। সন্ধ্যে হলেই বাড়ির মা, কাকিমারা সবাই মিলে টিভির সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক গুলি দেখার জন্য। স্টার জলসা (Star Jalsha), জি বাংলার (Zee Bangla) কত ধারাবাহিক রয়েছে যেগুলি প্রতিদিন মানুষকে বিনোদন দিয়ে থাকে। তাই বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল এই ধারাবাহিক।
প্রতিদিন বিকেল হলেই বাড়ির মা কাকিমারা তাদের পছন্দের ধারাবাহিক দেখতে বসে যান টিভির পর্দায়। আর এই ধারাবাহিক গুলি নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। তবে বর্তমানে ধারাবাহিক গুলির টিআরপি রেটিং দিনে দিনে কমছে। আর যেই মাত্র একটি ধারাবাহিকের টিআরপি রেটিং একদম তলানিতে গিয়ে ঠেকে সেই ধারাবাহিক সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে।
এমন বহু ধারাবাহিক রয়েছে যেগুলি তিন চার মাস চলার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলো মেয়ে বেলা, কে প্রথম কাছে এসেছি, কাজল নদীর জলে, ডায়মন্ড দিদি জিন্দাবাদ, বালি ঝড় ইত্যাদি। এই ধারাবাহিক গুলি যে কয়েক মাস চলেছে টিভির পর্দায় সেই কয়েক মাস একেবারে নিজেদের জায়গা তৈরি করতে পারেনি। যেকদিন চলেছে কোন সপ্তাহতেই স্লট পায়নি। তাই জন্য তিন চার মাস চলার পরে বন্ধ হয়ে গিয়েছে।
বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ অন্ধকার
এমন সময় ছিল যখন ধারাবাহিক গুলি টিআরপি তালিকায় ৯/১০ রেটিং পেতো। তবে এখন সর্বোচ্চ টিআরপি রেটিং ৭। আর এই কম টিআরপি রেটিং এর ফলে ধারাবাহিক গুলি খুব বেশি দিন এখন আর চলে না টিভির পর্দায়। ধারাবাহিক গুলির বর্তমান হাল দেখে চ্যানেল কর্তৃপক্ষ বেশ চিন্তায় পড়েছে। বর্তমানে কি তবে ধারাবাহিক দেখার আগ্রহ কমে যাচ্ছে দর্শকের মধ্যে? ধারাবাহিকের গল্প কি আর ভালো লাগছে না কারোর?
আরও পড়ুন: অভাব ঘোচাতে লোকের বাড়িতে কাজ করেছেন স্ত্রী! বিনা চিকিৎসায় দিয়েছেন প্রাণ! কেমন ছিল পরশ পাথরের সৃষ্টিকর্তা তুলসী চক্রবর্তী জীবন?
এরকম ভাবে চলতে থাকলে তো ধারাবাহিকে কাজ করার আগে ভাবতে হবে অভিনেতা অভিনেত্রীদের। কারণ বেশিরভাগ নবাগত অভিনেতা অভিনেত্রীরা এই ধারাবাহিকের হাত ধরেই পরিচিতি পান সকলের মাঝে। কিন্তু দর্শক যদি ধারাবাহিক নাই দেখে তাহলে অভিনেতা অভিনেত্রীরা কাজ করতে ভয় পাবেন, পিছিয়ে আসবেন। এমনকি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে বাংলার ধারাবাহিক গুলি করার কথা আর ভাবা হচ্ছে না। এছাড়াও এখনো অনেক অভিনীত অভিনেত্রী এই ধারাবাহিকের মাধ্যমেই রোজগার করেন, তাদের সংসার চলে। তাহলে কি ধারাবাহিকের ভবিষ্যৎ অন্ধকার?

