কেল্লাফতে করলো পুঁটি! পুরুত ঠাকুর সেজে হাজির সৃজন! শুরু হল পর্ণার খেলা!

বর্তমানে এক্কেবারে জমজমাট জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকে বর্তমানে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে। সেই কারণেই শেষ সপ্তাহ থেকে ধারাবাহিকের বেশ জনপ্রিয়তা বেড়েছে। দুর্দান্ত ফলাফল করেছে টিআরপি তালিকায়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পুঁটিকে যেই ডাকাতের ডেরায় আটকে রাখা হয়েছিল সেখানে পৌঁছায় পর্ণা। পর্ণাকে দেখে তো ঠিকই চিনতে পারে পুঁটি। তারপর পর্ণা ঠিক প্ল্যান মতন পুঁটিকে সবটা বুঝিয়ে দেয় এবং পুঁটিও প্ল্যান মতন পর্ণাকে ঠিক কায়দা করে নিজের কাছে রেখে দেয়। ডাকাত সর্দার তো পর্ণার প্ল্যান মতনই সবটা করতে থাকে। এদিকে ডাকাত দলের কয়েকজনের পর্ণার উপর সন্দেহ হয়। কিন্তু পুঁটির আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলে ডাকাত সর্দার। তবে পর্ণা কিভাবে পুঁটিকে উদ্ধার করবে সেটাই দেখার অপেক্ষা।

নিম ফুলের মধু আজকের পর্ব ১১ নভেম্বর (Neem Phuler Modhu Today episode 11 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পুঁটি পর্ণাকে নিজের দাসী বানিয়ে ঘরে নিয়ে আসে। সবার চোখের আড়ালে পর্ণা এবং পুঁটি নিজেদের মনে আলোচনা করতে থাকে। মাকে এতদিন পর কাছে পেয়ে পুঁটি তো ভীষণ খুশি। এদিকে পর্ণা এবং পুঁটি কিভাবে এই জায়গা থেকে বেরোবে সেটাই ভাবতে থাকে। অন্যদিকে সৃজন এবং পর্ণার ভাই ওই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে পর্ণার জন্য অপেক্ষা করতে থাকে। পর্ণা সৃজনকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। পুঁটিকে যে সে পেয়ে গেছে সেটাও জানায়। সমস্ত কথা শুনে সৃজন তো ভীষণ নিশ্চিত হয়। তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিল ওই মহিলা পুলিশ। এরপর পর্ণা পুঁটি কিভাবে সেখান থেকে বেরোবে সেই প্ল্যান করতে থাকে তারা।
পুঁটিকে বাঁচাতে পর্ণার নতুন প্ল্যান
পুলিশ অফিসার জানায় পর্ণা এবং পুঁটিকে অন্তত দুদিন ওখানে থাকতে হবে। তারপরেই তারা ব্যবস্থা নিতে পারবে। কিন্তু পর্ণার মাথায় অন্য বুদ্ধি আসে। তার প্ল্যানের কথা জানায় সবাইকে। এদিকে ঘরের ভেতর পর্ণা পুঁটি যে ফোনে কারো সঙ্গে কথা বলছে সেইটা সন্দেহ করে ডাকার দলের লোকজন। তারা বাইরে থেকে কথার আওয়াজ শুনতে পায় এবং তখনই দরজা খুলতে বলে পর্ণাকে। দরজা খোলার পর ঘরে ঢুকে আসে পর্ণাদের জেরা করতে থাকে। এরই মধ্যে ডাকাত সর্দার আসে এবং ডাকাত সর্দারকে সবটা খুলে বলে তারা।
আরও পড়ুনঃ সবার মুখে হাসি ফোটাচ্ছে পরিণীতা! মনের মানুষের মন পাবেতো পারুল! সম্প্রচারের আগেই ফাঁ’স পরিণীতার প্রথম পর্ব!
ডাকাত সর্দার শুনে পর্ণাকে সার্চ করতে বলে। কিন্তু পর্ণাকে সার্চ করে কিছুই পায় না তারা। এদিকে পুঁটি ডাকাত সর্দারকে কে বলে সে পর্ণাকে সন্দেহ করে তার মনে কষ্ট দিয়েছে। তাই পুঁটি তার হাতে আর পুজো নেবে না। আর পর্ণা সৃজনের প্ল্যান মত পুঁটি বলে জঙ্গলের বাইরে দুজন তার ভক্ত ঘোরাফেরা করছে তাদেরকে নিয়ে আসতে, তাদের হাতেই পুঁটি পূজা নেবে। আসলে সবটা তাদের প্ল্যান।

