‘বাঁদরকে দেখে ধর্ষ’কদের হয়তো উলঙ্গ নারী মনে হয়েছে’ – সাক্ষাৎকারে বিস্ফোরক দেবলীনা!

আরজিকর কাণ্ডে (R.G Kar Case) এখনও উত্তাল গোটা দেশ। বিভিন্ন জায়গা থেকেই বের হচ্ছে পথ মিছিল, তিলোত্তমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইতে সোচ্চার সাধারণ মানুষ থেকে টলিউডের একাংশ সেলিব্রেটিরা (Tollywood Celebrity)। গত ৯ই আগস্ট কর্মরত মহিলা চিকিৎসকের সাথে যে ঘৃণ্য অপরাধ করা হয়েছে তাতে নড়ে উঠেছে গোটা দেশ। বেশ কয়েকমাসের বেশি সময় কেটে গিয়েছে এখনো থামেনি আন্দোলন, এই আন্দোলন থামার নয়। যতদিন না পর্যন্ত সঠিক বিচার হচ্ছে, জুনিয়র ডাক্তারদের সব দাবি মানা হচ্ছে ততদিন এই আন্দোলন থামবে না।

এই ঘটনায় প্রায়দিনই যে সমস্ত সেলিব্রিটিদের পথে নামতে দেখা গিয়েছে তাদের মধ্যে অন্যতম হল স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, সোহিনী সরকার, সৃজিত মুখোপাধ্যায় আরও অনেকে। জুনিয়র ডাক্তারা টানা অনশন করেছেন। কিন্তু ওই ঘটনার এখনো সুবিচার হয়নি। তারপরে অনেক ঘটনার কথা শোনা গিয়েছে, সামনে এসেছে বহু পুরনো ঘটনাও।

এই সব প্রসঙ্গে অভিনেত্রী দেবলীনা দত্ত একটি সাক্ষাৎকারে নিজের বক্তব্য জানিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন রাস্তায় অনেক কুকুরদের ধ’র্ষণ করা হয়ে থাকে। সেসবের বিচার করা হয় না। কারণ পশুদের সাথে ধ’র্ষনের এখনো সেরকম কোন আইন বের হয়নি। অ’পরাধমূলক কাজ বেরিয়ে চলেছে।

Debolina Dutta, Tollywood, Actress, দেবলীনা দত্ত, টলিউড, অভিনেত্রী

রে’পিস্টদের নিয়ে কি বললেন দেবলীনা?

অভিনেত্রী আরও জানান ‘এমনকি বাঁদর কেও রে’প করা হয়েছে। সেই ভিডিও রয়েছে আমাদের কাছে। তাও মানলাম বাঁদর নাহয় মানুষের কাছাকাছি রয়েছে। অনেক সময় বাঁদরদের দেখে ধ’র্ষকদের মনে হতেই পারে যে উলঙ্গ নারী এইজন্য তাদের রেপ করা হয়। কিন্তু আমার কথা হচ্ছে পোশাকে নয়। রে’প হচ্ছে একেক জনের মানসিকতা।’

আরও পড়ুনঃ সাক্ষী প্রমাণ লোপাট করেও হল না শেষ রক্ষা! ফুলকির পাশে এবার স্বয়ং বিচারক!

অভিনেত্রী বলেন ‘কিছুদিন আগেই একটি প্রেগন্যান্ট হাতিকে আগুন দিয়ে পু’ড়িয়ে মা’রা হলো। যার ফলে খুব স্বাভাবিক ভাবেই হাতিটির সঙ্গে হাতিটির সন্তানও মা’রা গিয়েছে। এগুলো সমাজে চলতেই থাকবে। যতদিন না মানুষের মানসিকতা পরিবর্তন হবে। তাই সবার আগে মানুষের মানসিকতা পরিবর্তন করা দরকার।’

Back to top button