‘খেলনা বাড়ি’- তে আসতে চলেছে ১০ বছরের লিপ! আসতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী, তবে কি মিতুল ইন্দ্রের গল্প এখানেই সমাপ্তি?

জি বাংলার সম্প্রতি কিছু আগেই শুরু হওয়া নতুন ধারাবাহিক খেলনা বাড়িতে (Khelna Bari) আসতে চলেছে বিয়ের ট্র্যাক। ধারাবাহিকটি এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা ৫ টি ধারাবাহিকের জায়গায় নিজের স্থান করে নিয়েছে। ধারাবাহিকটি শুরু হয়েছিল মিতুল ও ইন্দ্রর (Indra) ঝগড়া দিয়ে। বর্তমানে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে অনেকটাই উন্নতি হয়েছে। সম্প্রতি জানা গেছে মিতুল মা হতে চলেছে।
এখন অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ধারাবাহিকের নায়িকা আরাত্রিকা মাইতি (Aratrika Maity), ইন্ডাস্ট্রির পরিভাষায় তিনি তথাকথিত সুন্দরী নন। তবে তার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে প্রতিবার। তিনি প্রমাণ করে দিয়েছেন তথাকথিত সুন্দরী না হয়েও অভিনেত্রী হওয়া যায়।
‘খেলনা বাড়ি’র মিতুল পালের চরিত্রে আরাত্রিকাকে অনেক চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছে। কিছুদিন আগেই গল্পের ট্র্যাক অনুযায়ী মিতুল ওরফে আরাত্রিকাকে মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হয়। সেই অবস্থায় তাকে দেড় ঘন্টা থাকতে হয়েছিল। ওই সময় পরিচালক নিজে এসে তাকে জল খাইয়ে দিয়ে গিয়েছিলেন। শুটিং সামলেও মাধ্যমিকে ৯৩% নম্বর পেয়েছিলেন তিনি। আর এখন ডিসট্যান্সে উচ্চ মাধ্যমিক পড়ছেন। সামনেই তার উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে।

বর্তমানে মিতুল আর ইন্দ্র স্বামী স্ত্রী। এবং মিতুল গর্ভবতী। ইন্দ্র আর মিতুলের সোনার সংসারে নজর পরে ইন্দ্রর সৎ ভাইয়ের। ঘটনাচক্রে সেটা জানতে পেরে যায় মিতুল। ইন্দ্রর সত ভাইয়ের সমস্ত শয়তানি সবার সামনে আনে সে। কিন্তু তাও সে ভালো মানুষের মুখোশ পরে এখন বাড়িতে থেকেই তাদের জীবনে ক্ষতি করতে চাইছে।
তবে এবার সূত্র মারফত জানা যাচ্ছে গল্পে আসতে চলেছে ১০ বছর দীর্ঘ লিপ। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে জল্পনা তুঙ্গে। ১০ বছর পর দেখতে পাওয়া যাবে কিছু নতুন চরিত্র। ধারাবাহিকে দেখা যাবে মিতুলের ছেলে এবং কলির মেয়েকে। যুবতী রূপে দেখা যাবে গুগলিকে। গুগলির চরিত্রে অভিনয় করবে টেলিভিশনের দুনিয়ার পরিচিত মুখ অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। তিনি আগে অভিনয় করেছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লালকুঠি’তে। তবে নায়িকা চরিত্র থাকবে মিতুলই।


