জি বাংলার ইতিহাসে নজির গড়লো উড়ন তুবড়ি! ধারাবাহিক জগতে আরো একধাপ এগিয়ে গেল জি বাংলা!

বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিক (Bengali serial) দর্শকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। দর্শকদের সন্ধের সময় কাটানোর জন্য এই ধারাবাহিকগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য বিনোদন জগতের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে এই ধারাবাহিক গুলোকে ধরা হয়ে থাকে। আরো অন্যান্য ভাষার অনেক ধারাবাহিক হয় বিভিন্ন চ্যানেল গুলিতে হিন্দি, কন্নড়, তামিল, তেলেগু ভাষায় একাধিক ধারাবাহিক হয় বিভিন্ন চ্যানেলে।
আর এই বাংলা ধারাবাহিক জগতে বেশ কিছু এমন ধারাবাহিক রয়েছে যেগুলো কোনদিনই ভোলার নয়। দর্শক মহলে যেগুলো দর্শক সারা জীবন মনে রাখবে। যেমন অগ্নিপরীক্ষা, বোঝেনা সে বোঝেনা, এখানে আকাশ নীল, কে আপন কে পর, মিঠাই, উড়ন তুবড়ি আরো কত কি। এই ধারাবাহিকগুলি দর্শকের মনে গেঁথে রয়েছে। ধারাবাহিক গুলি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শক চাইলেও কোনদিনও এ ধারাবাহিকের কথা ভুলতে পারবে না।
সেই রকমই একসময় জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ছিল উড়ন তুবড়ি। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জি এবং অভিনেতা স্বস্তিক ঘোষ। ২০২২ সালে এই ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল জি বাংলার পর্দায়। ধারাবাহিকের তিন বোনের মাকে নিয়ে লড়াই করে বেঁচে থাকার গল্প তুলে ধরা হয়েছিল। ধারাবাহিকের গল্প দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। বেশ জনপ্রিয় ছিল ধারাবাহিকটি।
সেরকমই বহু ধারাবাহিকের রিমেক ভার্সন বানানো হয়েছে একাধিকবার। সেরকমই আরো একটি বাংলা ধারাবাহিকের রিমেক ভার্সন বানানো হচ্ছে ইংরেজিতে। সেই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয় ছিল ধারাবাহিক জগতে। এবারে সেই ধারাবাহিক ইংরেজি ভাষার বানানো হচ্ছে। রিমেক ভার্সনটি আসছে জি ওয়ান আফ্রিকা চ্যানেলে। ইতিমধ্যে ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানানো হয়েছে চ্যানেলের পক্ষ থেকে।
আসছে জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকের রিমেক ভার্সন
যে ধারাবাহিকের রিমেক ভার্সন তৈরি করা হচ্ছে সেটা জনপ্রিয় বাংলা ধারাবাহিক চ্যানেল জি বাংলার। জি বাংলার ধারাবাহিকের রিমেক ভার্সন তৈরি করার পাশাপাশি নতুন নজির গড়ল জি বাংলা। কারণ এর আগেও জি বাংলা থেকে একটি জনপ্রিয় ধারাবাহিক এই একই চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল। যা বেশ হইচই ফেলে দিয়েছিল ইংরেজি ধারাবাহিক জগতে। তাই এবারও তার ব্যতিক্রম হল না, ধারাবাহিক শুরুর খবর আসার সঙ্গে সঙ্গে সেখানকার দর্শক অপেক্ষা করে রয়েছে ধারাবাহিকের জন্য।
আরও পড়ুন: চেষ্টা করেও রইলনা গোপন! মা হতে চলেছেন ‘কোন গোপনে’ ধারাবাহিকের প্রধান অভিনেত্রী! নিজেই জানালেন তিনি!
জি ওয়ান আফ্রিকা চ্যানেলে আসছে জি বাংলার উড়ন তুবড়ি ধারাবাহিকের রিমেক ভার্সন। ঠিক দু’বছর পরে আবার ইংরেজি রিমেক ভার্সন তৈরি হচ্ছে এই ধারাবাহিককে নিয়ে। এর আগে জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের রিমেক তৈরি হয়েছিল এই ইংরেজি চ্যানেলে। সেই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আর এই দুটি ধারাবাহিকের ইংরেজি রিমেক ভার্সন বানিয়ে অন্যতম নজির গড়ল জি বাংলা। এই রিমেক ভার্সন শুরু হয়েছে গত ৩রা নভেম্বর থেকে।

