পি.আর.কে-কে বাজির মতন বাজিয়ে দিল ঝিলিক! জমে গেল আজকের পর্ব!

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হয়ে উঠেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। চারজন নায়ক নায়িকা মিলে জমে উঠেছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। প্রতি পদে পদে অন্যায়কে পরাস্ত করে ন্যায় প্রতিষ্ঠা করছে ধারাবাহিকের নায়িকা। যার ফলস্বরূপ যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, বহুদিন আগে শুরু হয়ে গেছে দুই শালিকের উল্টে গিয়ে পাল্টে দেওয়ার খেলা। আর সেই খেলা খেলতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছে দুই শালিক অর্থাৎ ঝিলিক আর আঁখি। তবে কেউ পিছিয়ে আসেনি। দুজনেই সমানতালে চেষ্টা করে চলেছে দুজনের সম্মান রক্ষা করার। কেউ কাউকে কারোর এলাকায় ছোট হতে দিচ্ছে না। আর এসবের মাঝে নিজের কাজ বহাল রেখেছে ঝিলিক। বস্তির মানুষের কথা একটুও ভোলেনি সে।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ৮ নভেম্বর (dui salikh Today Episode 8 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, গৌরব ঝিলিককে যে শাড়িটা দিয়েছে, সেটা দেখে খুব খুশি হয়ে গেলেও ঝিলিক কোনদিনও শাড়ি পরেনি তাই সে ভেবে উঠতে পারেনা কি করবে। এমন সময় ঝিলিকের মনে পড়ে আঁখির কথা। ঝিলিক তাড়াতাড়ি আঁখিকে ফোন করে। তারপর তার সমস্ত সমস্যা তাকে খুলে বলে। আঁখি ফোনে ঝিলিককে সবটা বোঝানোর চেষ্টা করে কিন্তু ঝিলিক কিছুই বুঝতে পারেনা।

এরপর ঝিলিক আঁখিকে বলে তাদের ঘরে একটা স্মার্ট ফোন আছে। সেটাতে ভিডিও কল হয়। এরপর তারা ভিডিও কলে একে অপরকে দেখে এবং আঁখি ঝিলিককে সুন্দর করে শাড়ি পরা শিখিয়ে দেয়। এরপর তারা বুঝতে পারে তাদের দুজনের শাড়িটা একই রকমের। অনেক আমটা আমটা করে ঝিলিক আঁখির পেট থেকে বের করে নেয় যে এই শাড়িটা তাকে দেবা দিয়েছে। আঁখি বলে, তার বস্তির মানুষগুলোর জন্য খারাপ লাগছে। ঝিলিক বলে এই খারাপ লাগার বেশিক্ষণ থাকবে না।

আঁখিকে শাড়িতে দেখে দেবা কুপোকাত

আরও পড়ুন: উপকার করতে গিয়ে চোরের কবলে উষসী! টাকা পয়সা পাসপোর্ট সহ ছিনতাই হল ব্যাগ!

পুজোর সময় ঝিলিক সেজেগুজে চলে আসে ছাতা বাড়ির দালানে। সেখানে এসে ঝিলিকের চোখ খুঁজতে থাকে গৌরবকে। গৌরব আসা মাত্রই লজ্জা পেয়ে যায় ঝিলিক। অন্যদিকে দেবাও খুঁজতে থাকে আঁখিকে। শাড়ি পড়ে প্রথমবার আঁখিকে দেখে একেবারে চমকে যায় দেবা। আঁখি ঝিলিকের কথা মতো ক্লাব ঘরের টিভিটা মণ্ডপের কাছে আনতে বলে। যদিও তার কারণ এখনো অব্দি কেউ জানে না এমনকি আঁখি না। এদিকে ঝিলিক ছটফট করতে থাকে বো’ম ফাটার অপেক্ষায়।

Back to top button