দর্শকদের জন্য বিরাট সুখবর! বহুদিন পর ফের ছোট পর্দায় প্রধান চরিত্রে অপরাজিতা ঘোষ!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন অন্যতম জনপ্রিয় তারকা হলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। একদিন প্রতিদিন থেকে শুরু করে এখানে আকাশ নীল প্রভৃতি সব জনপ্রিয় ধারাবাহিকের মধ্য দিয়ে দর্শকদের ভালোবাসা এবং মন জয় করে নিয়েছিলেন তিনি। বাঙালি দর্শক ভীষণ পছন্দ করেন তাকে। মাঝে দীর্ঘ কয়েক বছর তাকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি।।
যার ঝুলিতে একের পর এক হিট সিরিয়াল সেই অপরাজিতা বেশ কয়েক বছর দর্শকদের নজরের আড়ালে চলে গিয়েছিলেন। তারপর বেশ কিছু ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। কিছু ধারাবাহিকে আবার সহ অভিনেত্রী চরিত্র অভিনয় করেছেন তিনি। তবে এইবার আর পার্শ্ব চরিত্র নয়। এবার ফির নায়িকা হয়ে ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ।

বহুদিন পর প্রধান চরিত্রে অপরাজিতা
টলি পাড়ার একজন জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। তার হাতে আবারও সেজে উঠছে একটি নতুন গল্প। যতদূর শোনা যাচ্ছে দুই মধ্যবয়স্ক নারী পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে গল্প বাঁধছেন লীনা গঙ্গোপাধ্যায়। আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে অন্যরকম হতে চলেছে এই গল্প। আর এই কাহিনীর মধ্যে দিয়েই নতুন করে টেলিভিশনের পর্দায় দর্শকদের সামনে ধরা দিতে চলেছেন অপরাজিতা ঘোষ।
নায়ক হিসেবে থাকছেন কে?
টেলিভিশনের পর্দায় যে সমস্ত জুটিদের দর্শকরা কোনদিনও ভুলতে পারবেন না এবং যে সমস্ত জুটিগুলি একদম প্রথম সারিতে অবস্থান করছে তার মধ্যে অন্যতম হলেন অপরাজিতা এবং ঋষি কৌশিকের জুটি। একদিন প্রতিদিন ধারাবাহিকের মধ্যে দিয়ে শুরু হয় এই জুটির একসাথে পথ চলা। তারপর এই জুটি অনেক ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন। এরপর অবশ্য তাদের একসাথে জুটি বেঁধে কাজ করতে আর দেখা যায়নি।
আরও পড়ুনঃ‘আগে পয়সা দাও, তারপরে কাজ, টাকা ছাড়া কোন কাজ করি না’, মুখের উপরে স্পষ্ট জবাব অভিনেত্রী কৌশাম্বীর!
তবে কুসুম দোলা ধারাবাহিকে নায়িকা চরিত্রে না অভিনয় করলেও অভিনেতা ঋষি কৌশিকের সাথে একটি অন্য সমীকরণ ছিল অপরাজিতার। তবে কি আবার সেই জুটিকেই পর্দায় ফেরাতে চলেছেন লেখিকা? সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কারণ এই মুহূর্তে মুম্বাইয়ের কাজ করছেন ঋষি কৌশিক। এবার প্রশ্ন উঠছে তবে কার সাথে জুটি বাঁধবেন অভিনেত্রী? এই ধারাবাহিক কি দর্শকদের একটি নতুন যদি উপহার দেবে?

