টেলিভিশন দিয়ে শুরু পথ চলা! আজ দুই বাংলার বুকে প্রতিষ্ঠিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত!

বাংলা চলচ্চিত্র জগতের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অভিনেত্রীর জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। ৯০ দশকে সেরা অভিনেত্রীদের তালিকায় তার নাম ছিল একেবারে প্রথমের দিকে। জিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিত সহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। নিজের পড়াশোনা শেষ করে খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন আর সাফল্য পেছেন খুব তাড়াতাড়ি।
১৯৭০ সালের ৭ ই নভেম্বর, অর্থাৎ আজকের দিনে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন ঋতুপর্ণা পড়াশোনা, নাচ, হাতের কাজ, আঁকা সবকিছুতেই ছোট থেকে পারদর্শী ছিলেন। কলকাতার কারমেল হাই স্কুলে হাই স্কুলের পড়াশোনা শেষ করেন এবং পরে লেডি ব্রেবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। এরপরই অভিনয় জগতে পা রাখেন। ঋতুপর্ণা যে শুধুমাত্র বাংলা চলচ্চিত্র জগতে অভিনয় করেছেন তা নয়, পাশাপাশি উড়িয়া, হিন্দি, এমনকি বাংলাদেশী চলচ্চিত্রতেও অভিনেত্রীর অভিনয় ছড়িয়ে রয়েছে। সুতরাং শুধুমাত্র দেশের মাটিতেই নয় বিদেশেও অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে।
শ্বেত কপোত বাংলা ধারাবাহিকে কুশল চক্রবর্তীর বিপরীতে প্রথমবার অভিনয়ের সুযোগ পান ঋতুপর্ণা। তারপরেই আসে বাংলা ছবিতে অভিনয় করার সুযোগ। তার অভিনয় জীবনের মোড় ঘুরে যায় শ্বেত পাথোরের থালা ছবিতে তিতলি চরিত্রে অভিনয় করে। সেই ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন ঋতুপর্ণা। এছাড়া অভিনেত্রীর অভিনীত কিছু জনপ্রিয় ছবি হল নাগপঞ্চমী, পারমিতার একদিন, স্বামী কেন আসামী, রাঙা বউ, চাঁদের বাড়ি, জিও কাকা, চারুলতা, তিন কন্যা, বেলা শেষে, রাজকাহিনী, প্রাক্তন, দ্বিতীয় বসন্ত, শেষ চিঠি ইত্যাদি। শেষবার তাকে ২০২৩ সালে দত্তা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। বাংলার পাশাপাশি তার অভিনীত কিছু জনপ্রিয় হিন্দি সিনেমা রয়েছে, সেখানেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাকে।
জানুন অভিনেত্রীর জীবনের অজানা কথা
তিনি ওড়িশি ও মণিপুরী নৃত্যে পারঙ্গমা। তার নিজের ভাবনা আজ ও কাল নামে একটি নাচের দলও আছে। এই দল রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, মায়ার খেলা প্রভৃতি নৃত্যনাট্য করেছিলেন। ব্যক্তিগত জীবনের অভিনেত্রী ১৯৯৯ সালে বাল্যপ্রেমিক সঞ্জয় চক্রবর্তীকে বিবাহ করেন। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণা থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের সাহায্যার্থেও সহযোগিতা করে থাকেন। এছাড়া আউটডোর খেলাধূলার সঙ্গেও যুক্ত তিনি। অবসর সময়ে তিনি ব্যাডমিন্টন খেলেন।
আরও পড়ুন: মাত্রা ছাড়িয়ে গেল নীলুর নোং’রামি, ভয়ংকর বি’পদ থেকে টিয়াকে বাঁ’চালো রাই!
নিজের অভিনয়ের জন্য বেশ কিছু সম্মানীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী।। তার ঝুলিতে রয়েছে কাজী নজরুল ইসলাম জন্মশতবার্ষিকী পুরস্কার, উজালা আনন্দলোক শ্রেষ্ঠ অভিনেত্রী, ভারত নির্মাণ পুরস্কার এর মতন বেশকিছু সম্মান। তবে একজন সফল অভিনেত্রী হওয়ার পরেও সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই তাকে নিয়ে সমালোচনার হয়ে থাকে। নিজের বিভিন্ন কর্মকান্ডের জন্য মাঝেমধ্যে দর্শকের কাছে হাসির পাত্রী হয়ে ওঠেন। আজ অভিনেত্রীর শুভ জন্মদিনে আমাদের তরফ থেকে অভিনেত্রীর জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

