ভদ্রলোকেরা নয়, ছোটলোকেরা মুখ্যমন্ত্রীর ভাষা বুঝতে পারে!- ক্ষো’ভ উগরে দিলেন রুপালী ভট্টাচার্য

বাংলা ধারাবাহিক এবং চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রূপালী ভট্টাচার্য (Rupali Bhattacharya)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দলেও যোগদান করেছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক আনন্দী (Anondi) ধারাবাহিকে। ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।
ধারাবাহিকে তার চরিত্রটি নেগেটিভ। তার চরিত্রের নাম নন্দিনী। অভিনয় জগতে বরাবরই দর্শক তাকে বছরের পর বছর ধরে নেগেটিক চরিত্রে দেখে এসেছেন। তবে অভিনেত্রী পর্দায় যতই নেগেটিভ চরিত্রে অভিনয় করুক না কেন বাস্তবে কিন্তু অভিনেত্রী ভীষণ স্পষ্টবাদী এবং পজিটিভ একটি মানুষ।

বরাবর স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করেন অভিনেত্রী। কখনো কোন কথা লুকিয়ে চুরিয়ে বলেননি। আর বলতেও পছন্দ করেন না। বর্তমানে আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য এখনো প্রতিবাদের ঝড় থামেনি কারণ এখনো পর্যন্ত সঠিক বিচার পাইনি তিলোত্তমা পরিবার পাশাপাশি সাধারণ মানুষ যারা প্রতিদিন রাস্তায় নেমেছে বিচারের দাবিতে। এখনো প্রতিবাদ মিছিল অনশন সমাবেশ হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়।
তাদের পাশে প্রতিনিয়ত রয়েছেন অভিনেত্রী রূপালী ভট্টাচার্য। কাজের জন্য সব সময় সেখানে উপস্থিত থাকতে না পারলেও প্রতিবাদের ঝড় কিন্তু এখনো থামেনি তার মধ্যে। যখনই সময় পান জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়ান, সাধারণ মানুষের মিছিলে উপস্থিত হন। বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয়ে তাকে কথা বলতে দেখা যায় মাঝেমধ্যেই।
বর্তমান সরকার নিয়ে মুখ খুললেন রূপালী
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সবাইকে নিয়ে কথা বলেছেন। বর্তমান যে পরিস্থিতি সেই সম্পর্কে নানান কথা আলোচনা করেছেন। এছাড়াও প্রতিবাদ মিছিলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে যে জট তৈরি হয়েছিল সেই নিয়ে অভিনেত্রী বলেছেন ‘ঋতুপর্ণা সেনগুপ্ত একজন অভিনেত্রী, রাজনৈতিক কোন জ্ঞান তার মধ্যে নেই। তাকে কোন দলের মুখ হিসেবে ধরলে ভুল হবে। কারণ তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের হয়ে কোথাও কাজ করেনি। সাধারণ মানুষ তারা অভিনয় দেখুক সেটা নিয়ে মন্তব্য করুক। তার রাজনৈতিক বক্তব্যের কোন গুরুত্ব দেওয়ার কোন দরকার নেই।’
বর্তমান সরকারে যেভাবে মহিলাদের নির্যাতিত হতে হয়, অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কটাক্ষ করা হয়, বডি সেমিং করা হয় সেই সমস্ত বিষয়কে ধিক্কার জানিয়েছেন অভিনেত্রী। এছাড়াও রাজ্য সরকারের উদ্দেশ্যে অভিনেত্রী জানিয়েছেন ‘উনারা কাউকে সম্মান করতে নাই পারেন সেটা উনাদের শিক্ষা, আমরা সবাইকে সম্মান দিয়ে কথা বলি সেটা আমাদের শিক্ষা।’ এছাড়াও কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর গান সেরা গানের স্বীকৃতি পেয়েছ। সেই নিয়েও কটাক্ষ করেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ তিতিরের দিকে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিল আনন্দী! পারবে তো আনন্দী এই চ্যালেঞ্জে জিততে?
অভিনেত্রী আর বলেন ‘বর্তমানে রাজনীতির নামে নোংরামো হচ্ছে। শাসক দলের পুরুষরা যতটা নোংরা কথা বলছে তার থেকে এখন মহিলারা নোংরা কথা বেশি বলছে। নোংরা কথা বলার কম্পিটিশন চলছে এখন। কে কার থেকে বেশি নোংরা কথা বলবে তাহলে মাননীয় তাকে আরো বেশি করে মাথায় তুলে নাচবে, এই সবই হচ্ছে। আসলে মানুষকে টুপি পড়ানোর একটা প্রক্রিয়া চলছে গোটা রাজ্য জুড়ে।’ অভিনেত্রী বলেন ভদ্রলোকেরা নয়, ‘ছোটলোকেরা মুখ্যমন্ত্রীর ভাষা বুঝতে পারে। যারা বে’শ্যা তারা গতর খাটিয়ে খান, চাল চুরি করেন না। এটা খুব চিন্তার যে এটা আমার রাজ্য, এটা আমার সরকার, এনাদেরকে আমাদের সম্মান করতে হয়।’

