মনোহরার উপর প্রমিলা লাহার কুনজর! ওমি আগরওয়ালের পর এবার নতুন বিপদ মিঠাইয়ের জীবনে

বাংলা টেলিভিশনের দুনিয়ায় মিঠাই ধারাবাহিক অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি ধারাবাহিক হয়ে উঠেছে। শুরু থেকে এখন পর্যন্ত খুব কম সময়ে এমন হয়েছে যে ধারাবাহিক টিআরপি তালিকায় শীর্ষে থাকতে পারেনি। বরাবর নিজেকে জনপ্রিয়তার দিক থেকে ধরে রেখেছে মিঠাই রানী এবং মোদক পরিবার।

মোদক পরিবারের শত্রুদের অভাব নেই। কিন্তু সমস্ত শত্রুদের বিনাশ করে মিঠাই এক হাতে লড়ে চলেছে নিজের শ্বশুরবাড়িকে বাঁচানোর জন্য। তবে আজকের পর্বে একটি নতুন চমক আসতে চলেছে।

মিঠাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব হল্লা পার্টি মনোহরার বাইরে চলে আসে এবং শ্রী প্রশ্ন করে সমস্ত জানলা আটকানো কেন? এদিকে রাতুল দরজার কাছে গিয়ে দেখে দরজাটাও আটকানো। শ্রী বলে তার মানে ভেতরে কিছু একটা ঘটনা ঘটেছে। তাদেরকে ভাগিয়ে দিয়ে কোন একটা বিশেষ আয়োজন হচ্ছে।

শ্রী তখন বলে তার মাথায় একটা প্ল্যান এসেছে। ছাদ দিয়ে ভেতরে ঢোকার পরামর্শ দেয় শ্রী এবং বলে তারপরেই যে যা নিজেদের ঘরে চলে যাব। সিড সবাইকে হঠাৎ করে ভেতরে দেখে অবাক হয়ে যাবে। এই প্ল্যান শুনে সবাই অবাক হয়ে যায় যে শ্রী যে সারাক্ষণ চুপচাপ এবং সিরিয়াস থাকে তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো কীভাবে?

রুদ্র ততক্ষণে চলে যায় মই আনতে মই বেয়ে ওপরে ওঠার জন্য। সবাই এক এক করে উপর দিয়ে টোপকে ভেতরে ঢুকতেই মিঠাই আর সিদ্ধার্থকে দেখে অবাক হয়ে যায়। রাজিব ধীরে ধীরে তাদের কাছে যায় কিন্তু তবুও মিঠাই রানী আর তার উচ্ছে বাবু এক পলকে একে অপরের দিকে চেয়ে রয়েছে। তারপরেই গোটা হল্লা পার্টি আই লাভ ইউ মিঠাই বলে চিৎকার করে ওঠে আর সেটা শুনে সিড চমকে যায়।

এদিকে ঠিক সেই মুহূর্তে দাদাই আর মিঠাইয়ের শ্বশুর শাশুড়ি ঢুকে পড়ে। সমরেশ অর্থাৎ মিঠাইয়ের শ্বশুর বলে আমি বুঝতে পারছি না যে ছেলে বিয়ে মানতো না সে নাকি এত কিছু করে বসে আছে। এত বড় করে বিবাহ বার্ষিকী পালন করছে। এদিকে রাজিব বলে চোরকে ধরে ফেলা হলো কিন্তু চোরকে এবার শাস্তি দিতে হবে। দাদাই বলে ওঠে শাস্তি হবে এটাই যে দুজনকে আবার মালা বদল করতে হবে। মিঠাইয়ের উচ্ছে বাবু এতে কোনো রকমে রাজি হয় শেষমেশ।

ওইদিকে আবার প্রমিলা লাহা টপাটপ একটা করে মিষ্টি ভরতে থাকে মুখে। আর এর পরেই আদিত্য সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখেই প্রমিলা লাহা প্রস্তাব দেয় মিষ্টি, চপ, সিঙ্গারা খাওয়ার কারণ এগুলো সবই সিদ্ধার্থ মোদকের। আদিত্য বলে তার মিষ্টি লাগবে না বরং তার মনোহরা লাগবে। আরো পরিষ্কার করে ভেঙে বলে ওই মনোহরার জায়গাটা তার চাই যেভাবেই হোক। সেখানে একটা বড় শপিং মল করতে চাইছে আদিত্য। প্রমিলা পাল্টা দাবি জানায় যে তার আবার চারটে ফ্ল্যাট লাগবে। কথা দেবার মিঠাই আর মোদক পরিবারের ওপর জোড়া বিপদ।

Back to top button