মিষ্টি কথার পাঁচন ছেড়ে মাতলামি করছে আনন্দী! দিন দিন হাস্যকর হয়ে উঠছে নায়িকা! প্রকাশ্যে নতুন প্রোমো!

জি বাংলার (Zee Bangla) পর্দায় প্রায়শই নতুন নতুন ধারাবাহিক শুরু হয়। বিভিন্ন ধরনের গল্প দিয়ে দর্শকদের মন জয় করে চলছে জি বাংলা। সম্প্রতি সেরকমই একটি ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায় ‘আনন্দী’ (Anondi)। ধারাবাহিকে টেলিভিশন জগতে দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জুটি বেঁধেছেন। আর আগেও আমরা এদের জুটি বাঁধতে দেখেছি। ধারাবাহিকে জুটি বেঁধেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)।
ধারাবাহিকের শুরু থেকে আজ পর্যন্ত একটু একটু করে ধারাবাহিকের গল্প এবং নায়ক নায়িকার কেমিস্ট্রি দিয়ে দর্শকের মন জয় করার চেষ্টা করা হয়েছে। প্রতিপক্ষকে এখনো হারাতে না পারলেও নানা রকম টুইস্ট দিয়ে সব রকম ভাবে চেষ্টা করছে এই ধারাবাহিক। এর আগেও যেমন দর্শকের মন জয় করতে পেরেছিল এই জুটি, এবারে দেখার অপেক্ষা কত তাড়াতাড়ি দর্শকদের মন জয় করতে পারে ধারাবাহিকটি।
বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। আনন্দীকে বিয়ে করার পর থেকে একের পর এক বিপদ আসছে তাদের সামনে। রকেট এসে আনন্দীর নামে কিছু মিথ্যে অভিযোগ দিয়ে এগিয়েছে। আর সেসব মিথ্যা কথা এবং মিথ্যে ভিডিও দেখে আনন্দীকে ভুল বুঝে কিছুতেই তাকে বিশ্বাস করতে পারছে না আদি। আনন্দী সব রকম ভাবে চেষ্টা করছে আদিকে বিশ্বাস করানোর। কিন্তু আদি বিশ্বাস করতে পারছে না।
অন্যদিকে নন্দিনী এবং তিতির সমানে চেষ্টা করে যাচ্ছে আদি আনন্দীর মাঝে দূরত্ব তৈরি করার। তাদের মাঝে যাতে ভুল বোঝাবুঝি কোনভাবেই না মেটে সেই সবরকম চেষ্টা করছে তারা। আনন্দীকে লাহিড়ী বাড়ি থেকে বের করতে চাইছে। এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে, যা দেখে উত্তেজিত হয়ে পড়েছেন দর্শক। প্রত্যেকেই ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রকাশ্যে এলো আনন্দী ধারাবাহিকের নতুন প্রোমো
ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা গেছে তিতির আনন্দীকে চ্যালেঞ্জ করছে আদি তার সঙ্গে সারারাত পার্টি করবে, আনন্দীর কাছে ফিরবে না। আনন্দীও তিতিরকে বলে বরেরা যতই সারাদিন বাড়ির বাইরে থাকুক না কেন দিনের শেষে বউয়ের কাছে ফিরতে হয়। আর এটা বলে আনন্দী তিতিরের চ্যালেঞ্জ একসেপ্ট করছে। এরপরে দেখা যায় তিতির এবং আদি একসঙ্গে পার্টি করছে ঠিক সেই মুহূর্তের আদির ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজটা দেখে ছুটে বাড়ি চলে যায় আদি এবং আনন্দীকেগিয়ে খুঁজতে শুরু করে। এদিকে আনন্দী জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচ করতে করতে করতে আদি সামনে বেরিয়ে আসে।
আরও পড়ুন: সুস্মিত ছাড়াও ধারাবাহিকে থাকছে আরো এক নায়ক! কাকে দেখা যাবে এই চরিত্রে?
আর এই প্রোমো ভিডিও দেখার পর থেকেই দর্শক এই এপিসোড দেখার জন্য অপেক্ষা করছেন। অনেকেই এই প্রোমো ভিডিও দেখে জানাচ্ছেন আনন্দী চরিত্রের হাত ধরে আবারও ফিরছে উর্মি। আসলে আনন্দীর চরিত্রটা প্রথম থেকে খুবই নম্র ভদ্র শান্তি স্বভাবের দেখানো হয়েছিল। তবে সম্প্রতি যে প্রোমো ভিডিও সামনে এসেছে সেখানে আনন্দীর চরিত্রে উর্মীর ঝলক দেখা গিয়েছে।
View this post on Instagram

