বাংলার সংগীত জগতে নক্ষত্র পতন! লোপামুদ্রার জীবনে নেমে এল বিরাট অন্ধকার!

বাংলার সংগীত জগতের ( Bengali Music industry) জনপ্রিয় একজন উজ্জ্বল তারকা হলেন লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। দীর্ঘ কয়েক বছর ধরে সংগীত জগতের সঙ্গে যুক্ত গায়িকা অসংখ্য বাংলা অ্যালবামের গান শ্রোতাদের উপহার দিয়েছেন। তার সবকটি গান শ্রোতাদের মাঝে আজও জনপ্রিয়। বাবা মায়ের কাছেই লোপামুদ্রার (Lopamudra Mitra) গানের হাতে খড়ি হয়। ছোটবেলা থেকে বাবা-মা তাকে গানের প্রশিক্ষণ দিয়েছেন। তারপর বিভিন্ন শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
তার অ্যালবামের কিছু জনপ্রিয় গান হল অন্য হাওয়া, নতুন গানের নৌকা বাওয়া, ভিতর ঘরে বৃষ্টি, অকারণ, ভালবাসতে বলো, পূজার অ্যালবাম, বিশ্বময়, কথা শেষে, হরি হে দীনবন্ধু, এই অবেলায় আরও অনেক। তার গাওয়া গান এবং রবীন্দ্র সংগীত অ্যালবামগুলি মিলিয়ে শেষ করা যাবে না। সব মিলিয়ে কয়েকশো অ্যালবামের গান গেয়েছেন তিনি।
২০০১ সালে কলকাতার সুরকার ও পরিচালক জয় সরকারকে বিয়ে করেন। দীর্ঘ কয়েক বছর হয়ে গিয়েছে তাদের বৈবাহিক জীবন কাটছে সুখে দুঃখে। দুজনেই সংগীত জগতের মানুষ। আর সেখান থেকে তাদের পরিচয়। তারপরে আলাপ এবং বিয়ে। বর্তমানে কাঁধে কাঁধ মিলিয়ে মিলিয়ে কাজ করছেন দুজনে। বেশ ভালই দিন কাটছিল গায়িকার। তবে এই মাঝে তার জীবনে নেমে এলো শোকের ছায়া। নিজের আপনজনকে হারালেন লোপামুদ্রা।
লোপামুদ্রার জীবনে নেমে এলো, শোকের ছায়া
সম্প্রতি প্র’য়াত হয়েছেন জনপ্রিয় বাউল গায়ক ষষ্ঠী দাস বাউল। গায়কের মৃ’ত্যুতে লোপামুদ্রা খুবই ভেঙে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এতো তাড়াতাড়ি ষষ্ঠীদা চলে যাবেন, ভাবিনি। একটা কথাই শুধু মনে হচ্ছে, জয়-লোপা এক্সপ্রেস, যে কারণে আবার কাজ শুরু করছিল, তার প্রধান কারণ, ষষ্ঠী দাস বাউল দাদার চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করা।’ তিনি আরো লিখেছেন ‘অনুষ্ঠান স্থগিত রেখেও গত ১৩ সেপ্টেম্বর ২০২৪, আমরা আমাদের প্রাথমিক কাজটা করে এসেছিলাম, তোমার সাথে গান, গল্প, আড্ডা, কত পরিকল্পনা। অনেক ইচ্ছে মনের ভেতরেই থেকে গেল, ষষ্টিদা। জয়-লোপা এক্সপ্রেস চলবে, দিন-ক্ষণ সব ঠিক করে ফেলেছি আমরা। এর মধ্যে তুমি না বলে চলে গেলে।’
আরও পড়ুন: মিষ্টি কথার পাঁচন ছেড়ে মাতলামি করছে আনন্দী! দিন দিন হাস্যকর হয়ে উঠছে নায়িকা! প্রকাশ্যে নতুন প্রোমো!
জয় এবং লোপামুদ্রার সঙ্গে ষষ্ঠীদাস বাউলের সম্পর্ক বহু পুরনো। তার হাত ধরে জয় লোপা এক্সপ্রেস শুরু হয়। কিছুদিনের মধ্যেই সেই অনুষ্ঠানের কনসার্টের দিনও ঠিক হয়ে গিয়েছিল। তার মাঝেই এলো এই দুঃসংবাদ। তাই নিজের প্রিয় দাদাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন লোপামুদ্রা। গায়িকার পোস্টে সবাই ষষ্ঠী দাস বাউলের আত্মার শান্তি কামনা জানিয়েছেন।

