সুস্মিত ছাড়াও ধারাবাহিকে থাকছে আরো এক নায়ক! কাকে দেখা যাবে এই চরিত্রে?

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Tv Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সব ধারাবাহিকই (Tv Serial) যেই ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিক চলবে তত ভালো। আর কোনো ধারাবাহিক মাসের পর মাস সপ্তাহের সপ্তাহ ধরে ফলাফল না করলে সেই ধারাবাহিক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেইজন্য কোনো ধারাবাহিক দু’বছর সময় ধরে চললেও অনেক ধারাবাহিক তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।

পুরনো ধারাবাহিকগুলি বন্ধ হলে শুরু হয়ে যায় নতুন ধারাবাহিক। সেরকমই গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা সহ আরো বেশ কিছু চ্যানেলে শুরু হয়েছে নতুন নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেগুলি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা শেষ নেই। যেমন জি বাংলার পর্দায় শুরু হয়েছে আনন্দী। আসছে আরো এক নতুন ধারাবাহিক পরিণীতা। তেমনি স্টার জলসার পর্দায় আসছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক।

নতুন ধারাবাহিকের নাম গৃহপ্রবেশ। ধারাবাহিকের নায়ক-নায়িকা বেশ পরিচিত দর্শকমহলে, আর দর্শকদের বেশ পছন্দের। ধারাবাহিকে জুটি বাঁধছে জনপ্রিয় অভিনেত্রী উষসী রায় এবং অভিনেতা সুস্মিত মুখার্জি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও সামনে এসেছে।

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকা নিজের দেশ ছেড়ে অন্য একটি নতুন দেশে পাড়ি দিয়েছে। যেখানে সে কিছুই চেনে না, কিছুই জানেনা। সম্ভবত চাকরির জন্যই সে বিদেশে পাড়ি দিয়েছে। সেখানে এসেও সেই পড়েছে মহাবিপদে। এবারে কিভাবে সে নিজের স্বপ্ন পূরণ করবে এই নতুন দেশে এসে সেটাই দেখার অপেক্ষা। তবে এই প্রোমো ভিডিও দেখার সাথে সাথেই একাংশ দর্শকেরা দাবি করছেন এই ধারাবাহিকটি হতে চলেছে একসময়কার জনপ্রিয় হিন্দি সিরিয়ালের রিমেক ভার্সন।

২০১৮ সালে ষ্টার প্লাসের জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘কৃষ্ণা চালি লন্ডন’। ধারাবাহিকটি এক বছরের বেশি সময় চলেছিল টিভির পর্দায়। সেই ধারাবাহিকেও দেখানো হয়েছিল একটি মেয়ে ছোটো থেকেই পড়াশুনায় ভাল, বড় হয়ে সে বাবার মতন ডাক্তার হতে চায়। কিন্তু বিয়ের পর তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় তার শ্বশুর বাড়ির লোক। তার স্বামী তার পাশে থাকলেও তার মৃত্যুতে সবকিছু ওলট পালট হয়ে যায়। এরপরই সে পাড়ি দেয় লন্ডনে, নিজের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে। গৃহপ্রবেশের গল্প সেই বিদেশে নিজের স্বপ্ন পূরণ দিয়েই শুরু হল। তবে কি হিন্দি সিরিয়ালের ধাঁচেই দেখা যেতে চলেছে এই ধারাবাহিক? যদিও এখনো এই বিষয়ে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন: Big Breaking: বন্ধ হচ্ছে দিদি নাম্বার ওয়ান? স্লট জুটল না রচনার কপালে!

তবে হিন্দি ধারাবাহিকে দুজন নায়ককে দেখানো হয়েছিল। প্রথমে যার সঙ্গে বিয়ে হয়েছিল সে, আবার দ্বিতীয় একজন নায়ক যাকে পরে ধারাবাহিকে এন্ট্রি নিতে দেখা গিয়েছে। কিন্তু স্টার জলসার ধারাবাহিকে একজন নায়ক যদি সুস্মিত হয় তাহলে আরেকজন নায়ক কে? যতদূর সম্ভব সুস্মিত হয়তো সেই দ্বিতীয় নায়কের চরিত্রে রয়েছে। যার সঙ্গে পরবর্তী সময়ে আলাপ হবে নায়িকার। তাহলে আরেকজন নায়ক কে হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে?

Back to top button