সব বিপদের মূলে নাকি রাঙা! বুকে কষ্ট নিয়ে বাড়ি ছাড়ল সে! ভেঙে গেল তীরন্দাজ হওয়ার স্বপ্ন!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুব্রত রাতের অন্ধকারে চুপি চুপি রাঙার ঘরে ঢুকে রাঙার সঙ্গে অ’সভ্যতামি করতে চেয়েছিল। সেটাই বাড়ির সবাইকে জানায় রাঙা। ফোনে ভিডিও করে সেই ভিডিও দেখিয়ে সে যে সত্যি বলছে সেটা প্রমাণ করে দেয়। এরপর আক্কু পুলিশ ডেকে সুব্রতকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে রাঙাকে নিয়ে চিন্তা করতে করতে নবারুণের শরীর খারাপ হয়ে যায়।

Rangamoti Tirandaj, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, রাঙামতী তীরন্দাজ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Rangamoti Tirandaj Today Episode 4 November, দুই শালিক আজকের পর্ব ৪ নভেম্বর, রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ৫ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 5 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে যে নবারুণের শরীর খারাপ দেখে আক্কু বাড়িতে ডাক্তার নিয়ে আসে। নবারুণ রাঙাকে নিয়ে চিন্তা করছে দেখে তার প্রেসার বেড়ে গিয়েছে সেই জন্য ডাক্তার তাকে চিন্তা করতে না করে। আসলে আগের দিনের ঘটনার জন্য রাঙাকে নিয়ে আরো বেশি করে চিনতে বেড়ে গিয়েছে নবারুণের। নবারুণ রাঙার বাবাকে কথা দিয়েছিল যে তার অনুপস্থিতিতে রাঙার যত্ন করবে, তার খেয়াল রাখবে। সেই জন্যই রাঙাকে নিয়ে আরো বেশি করে চিন্তা হতে থাকে তার। ডাক্তার চলে যাওয়ার পর নবারুণ বাড়ির সবাইকে জানাই সে যত তাড়াতাড়ি সম্ভব ভালো পাত্র এবং ভালো পরিবার দেখে রাঙার বিয়ে দেবে এবং রাঙার নামে ১০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দেবে।

রাঙার বিয়ে ঠিক করে নবারুণ

রাঙার বিয়ের কথা শুনে তো একেবারে অবাক হয়ে যায় প্রমিতা এবং আক্কু। প্রমিতা এত তাড়াতাড়ি রাঙার বিয়ে দিতে চায়না। তার স্বপ্ন সে রাঙাকে বড় তীরন্দাজ বানাবে। এদিকে বৃন্দা ময়না মিলে সুব্রতকে জেল থেকে জামিন করাতে গিয়েছে। তখনই তার বর বৃন্দাকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। যে কিভাবে তার বাবা রাঙার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং রাঙার নামে ১০ লক্ষ টাকা দিচ্ছে। এইসব শুনে তো বৃন্দা একটুও অবাক হয়না। কারণ তাদের প্ল্যান অনুযায়ী সুব্রতর ঠিক করা পাত্রের সাথে রাঙার বিয়ে দেবে।

আরও পড়ুনঃ ইন্দ্রানীর গলায় কাতর আর্তি! তীব্র অসুস্থতায় বেড়েছে ওজন! বিনীত কন্ঠে সমালোচনা না করার অনুরোধ অভিনেত্রীর!

এদিকে রাঙা নবারুণকে নিয়ে দুঃস্বপ্ন দেখতে থাকে। আর মনে মনে কি করে নেয় নবারুণের ইচ্ছে পূরণ করবে সে, তার কথা মতন বিয়ের পিঁড়িতে বসবে। এদিকে প্রমিতা এবং আক্কু মিলে ভাবতে থাকে কিভাবে রাঙার বিয়ে আটকানো যায়। কিন্তু রাঙা জানায় সে নবারুণের কথা মেনে বিয়ে করতে চায়। রাঙার মুখে এসব শুনে খুবই অবাক হয়ে যায় প্রমিতা। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button