প্রাইম টাইমে না থেকেও ছক্কা হাঁকাল দুই শালিক! ধারাবাহিকটিকে প্রাইম টাইমে আনার দাবি দর্শক মহলের!

প্রতি সপ্তাহে টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পাওয়ার পরেই বোঝা যায় দর্শকদের কোন পছন্দের কোন কোন ধারাবাহিক কততম জায়গা দখল করে রেখেছে। দর্শকেরা প্রত্যেকেই চান তাদের পছন্দের ধারাবাহিক গুলির প্রতি সপ্তাহতে টিআরপি তালিকায় (TRP List) ভালো ফলাফল করুক। প্রতিপক্ষকে হারিয়ে নিজে জয়লাভ করুক। কিন্তু সব সময় সেটা হয় না। নানান কারণে অনেক সময় দর্শকদের বহু পছন্দের ধারাবাহিক পিছিয়ে পড়ে টিআরপি তালিকায়। তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় ঘটলো আশ্চর্য এক ঘটনা।

কয়েক মাস আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক দুই শালিক। ধারাবাহিকটির প্রোমো ভিডিও প্রকাশ পাওয়ার দিন থেকে ধারাবাহিকটিকে নিয়ে অনেক আশা ছিল দর্শকদের মনে। তবে সেই আশায় জল ঢেলে দেয় স্টার জলসা। ধারাবাহিকটি এমন একটি টাইম স্লটে সম্প্রচারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেই টাইম স্লটে কোন ধারাবাহিক প্রেমি চায়না তাদের পছন্দের ধারাবাহিক গুলি সম্প্রসারিত হোক। দুই শালিক ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় প্রতিদিন সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হয়। যা একেবারেই প্রাইম টাইম নয়।

নন প্রাইম টাইমে দারুন ফলাফল করছে দুই শালিক

আর এই ধারাবাহিকের সম্প্রচারের সময় সামনে আসার পর থেকেই দর্শকদের বিরাট ক্ষোভ জন্মেছিল চ্যানেলের প্রতি। কারণ ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে অনেকেই এই ধারাবাহিকটিকে নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছিল। কিন্তু তাতে জল ঢেলে দেয় স্টার জলসা নিজে।

ফলে দর্শক ভেবেছিলেন হয়তো টিআরপি তালিকায় একেবারেই ভালো ফলাফল করতে পারবেনা দুই শালিক। কারণ নন প্রাইম টাইমে যে সমস্ত ধারাবাহিক গুলি আজ পর্যন্ত শুরু হয়েছে সেগুলি একটাও ভালো ফল করতে পারেনি। তবে এই সপ্তাহে দর্শকদের চমকে দিয়েছে দুই শালিক। এই সপ্তাহে টিআরপিতে দুই শালিক ৪.০ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন: নিজের পায়ে কু’ড়ুল মা’রল জি বাংলা! বেঙ্গল টপারের স্লট বদলে বোকামো করল চ্যানেল!

যা নন প্রাইম টাইম শো এর থেকে প্রত্যাশিত। সত্যি দুই শালিক নন প্রাইম টাইমে সম্প্রচারিত হয়েছে এই আশ্চর্য ঘটনা ঘটিয়েছে তা অন্য কোন ধারাবাহিক এর আগে করতে পারেনি। তাই দর্শক মনে করছে দুই শালিক ভালোই ফলাফল করছে। যদি প্রাইম টাইমে এই ধারাবাহিককে জায়গা করে দেওয়া হতো তাহলে তো ধারাবাহিকটি ফাটিয়ে দিত টিআরপি তালিকায়।

Back to top button