শত চেষ্টার পরেও অসফল আনন্দী! ষ’ড়যন্ত্রের গোড়ায় যেতে নতুন ফাঁদ পাতল সে!

এক ঝাঁক নতুন ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক মাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো স্লট পাচ্ছে এবং প্রতি সপ্তাহে ভালো ফলাফল করেছে। ধারাবাহিক যত এগোচ্ছে তত নতুন নতুন টুইস্ট দেখা যাচ্ছে গল্পে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ জোগাড় করতে বাপের বাড়ি চম্পাহাটি ছুটে গিয়েছে। রকেটের গুন্ডাদের মারধর করে দড়ি দিয়ে বেঁধে চম্পাহাটি থেকে মেডিনেস নিয়ে আসে আনন্দী। তাদেরকে মারতে মারতে সত্যি কথা স্বীকার করার কথা বলে আদির কাছে। তারা আদির কাছে সব সত্যিটা স্বীকার করে নেন। কিন্তু তারপরই আসে টুইস্ট।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 3 November, আনন্দী আজকের পর্ব ৩ নভেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ৪ নভেম্বর (Anondi Today Episode 4 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদির সামনে সেদিন কি কি হয়েছিল রকেটের ডেরায় সবকিছু স্বীকার করে গুন্ডা গুলো। কিন্তু শেষে গিয়ে আনন্দীকে ফাঁসিয়ে দেয়। সবকিছু স্বীকার করার পর তারা বলে আনন্দী তাদের যা শিখিয়ে দিয়েছে তারা তাই বলেছে। এই সমস্তকিছু আনন্দীর শেখানো। এই সব শুনে আদি তো আবারো আনন্দীকে যা নয় তাই বলে অপমান করে যায়। আর দূরে দাঁড়িয়ে মজা নিতে থাকে নন্দিনী, তিতির।

আসলে আনন্দী যখন আদিকে ডাকতে গিয়েছিল তখন সেই ফাঁকে তিতির টাকা দিয়ে ওই গুন্ডাদের মিথ্যে কথা বলতে বাধ্য করে। যাতে আনন্দীকে আবারো ভুল বোঝে আদি। এরপর আনন্দী তো কেঁদে কেঁদে অস্থির হতে থাকে। নার্সিংহোমে ভিতরে বসে বসে কেঁদেই চলছে। আদি চুপ করতে বললেও কোনো কথাই শোনে না।

আরও পড়ুনঃ শুরু হল নায়িকার ন্যাকামি! ভালো সাজতে গিয়ে সংসারে কাল সাপ ঢোকাল রাই! ক্ষেপে গেল দর্শক মহল!

তারপর আনন্দী তিতিরের মুখোমুখি হয়। তিতিরের কথা শুনে আনন্দী বুঝতে পারে তিতির এইসব কাজ করিয়েছে। সেই আনন্দীকে আদির চোখে ছোটো করেছে। এদিকে নার্সিংহোম থেকে বাড়ি ফেরার সময় আদি দেখতে পায় আনন্দী তখনও বাড়ি ফেরেনি, একই জায়গায় বসে কেঁদে চলেছে। এরপর আদি আনন্দীকে বুঝিয়ে নিজের সাথে বাড়ি নিয়ে যায়। সবটাই দেখে তিতির, নন্দিনী। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button