বাবা মাকে হারিয়ে একাই লড়ে যাচ্ছেন তিনি! জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ সুরের রাণী হয়ে উঠেছেন মোনালি ঠাকুর!

বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় গায়ক গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলের মোনালি ঠাকুর (Monali Thakur)। খুব অল্প বয়স থেকেই তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। সংগীত জগতে নিজের পরিচয় গড়ে তোলার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে একটা সময়। তবে বর্তমানে গায়িকার জনপ্রিয়তা দিকে দিকে ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র বাংলা নয়, হিন্দি ছবিতেও অসংখ্য ছবিতে গান গেয়েছেন মোনালি। প্লেব্যাক সিঙ্গার হওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের আসনেও দেখা গিয়েছে মোনালিকে (Monali Thakur) একাধিকবার।

Bollywood

মোনালি ঠাকুরের জীবনের গল্প

১৯৮৫ সালের ৩ নভেম্বর কলকাতায় সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। গায়িকার বাবা শক্তি ঠাকুর ছিলেন বাংলা চলচ্চিত্র শিল্পের একজন পেশাদার গায়ক এবং অভিনেতা এবং তার বোন মেহুলি ঠাকুর বাংলার একজন প্লেব্যাক গায়িকা। গায়িকা হওয়ার পাশাপাশি মোনালি ভারতনাট্যম শিখেছেন। ১৯৯৯ সালে, তিনি অনুপম দত্তের সঙ্গীত পরিচালনায় এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা চেনা চেনা ছবিতে তার ক্যারিয়ারের প্রথম গান গেয়েছিলেন। তারপর ২০০০ সালে বাংলা সিনেমা সাজনি আমার সোহাগের ‘সুন্দর কত সুন্দর’ গানের মাধ্যমে বাংলা ছবিতে গান গাওয়া শুরু করেন।

মাত্র ১৪ বছর বয়সে আনন্দলোক অ্যাওয়ার্ডে সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার পান। ইন্ডিয়ান আইডলেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ২০০৮ সালে বলিউড চলচ্চিত্র রেসের জন্য দুটি গান করেন মোনালি। সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সাথে খোয়াব দেখে এবং জারা জারা টাচ মি গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।

Monali Thakur, Tollywood, Bollywood, Singer, মোনালি ঠাকুর, টলিউড, বলিউড, গায়িকা

তিনি “জারা জারা টাচ মি” গানটির জন্য সেরা মহিলা প্লেব্যাকের জন্য আইফা পুরস্কার এবং সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য একটি অপ্সরা পুরস্কারের জন্যও মনোনীত হন। সেই বছর, তিনি গোলমাল রিটার্নস ছবি জন্য টাইটেল সং করেন। তিনি একনে আকাশ নীলের টাইটেল ট্র্যাক গেয়েছিলেন। তার বাংলা গানের মধ্যে রয়েছে ইটস অনলি পেয়ার, ও ইয়ারা ভে, বোল না আর, কেল্লাফতে 3 ট্র্যাক এবং আরও অনেক কিছু।

আরও পড়ুনঃ মাঝপথে ছেড়ে গিয়েছিল ভালোবাসা! কষ্ট পেলেও থেমে থাকেননি তিনি! কেমন ছিল শুভশ্রী গাঙ্গুলীর রাণী হয়ে ওঠার যাত্রা?

মোহ মোহ কে ধাগে গানের জন্য একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মোনালি এবং লুটেরা ছবিতে সাওয়ার লুন গানের জন্য একটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পান। ২০১৭ সালে সুইজারল্যান্ডে অবস্থিত একজন রেস্তোরাঁর মালিক মাইক রিখটারকে বিয়ে করেন। কোভিডের সময়ই বাবাকে হারিয়েছিলেন। গায়িকার মাও চলতি বছর মে মাসে মা’রা যান।কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালিসিস চলছিল তাঁর। তারপরই কলকাতার নামী নার্সিংহোমে মৃ’ত্যু হয়। মা বাবাকে হারিয়ে এখন অনাথ মোনালি। কিন্তু তার মনের জোর অশেষ। আর আজ গায়িকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

Back to top button