মাঝপথে ছেড়ে গিয়েছিল ভালোবাসা! কষ্ট পেলেও থেমে থাকেননি তিনি! কেমন ছিল শুভশ্রী গাঙ্গুলীর রাণী হয়ে ওঠার যাত্রা?

বর্তমান সময়ের টলিউডের অন্যতম সুন্দরী এবং ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। রাজ চক্রবর্তীর গৃহিনী, এবং একজন মা হবার সাথে সাথে নিজের অভিনয় জগতে সমান সময় দিচ্ছেন অভিনেত্রী। অনেকগুলি বছর তিনি টলিউডে কাটালেন। দিনে দিনে তার অভিনয়ে আরো প্রশংসিত হচ্ছে। নিজেকে আরও অন্যান্য চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলছেন শুভশ্রী (Subhashree Ganguly)। আর সেইসব চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসাও পাচ্ছেন। আজ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তার সম্বন্ধে অনেক অজানা কথা আপনাদের সামনে তুলে ধরবো।

শুভশ্রী হল বর্ধমানের মেয়ে। তার বড় হয়ে ওঠা, স্কুল সবকিছুই বর্ধমানে। ২০০৬ সালে তিনি একটি টেলিভিশন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন এবং সেখানে বিজয়ী হন। সেখানে বিজয়ী হওয়ার পর একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি ২০০৮ সালে একটি ওড়িয়া ছবিতে প্রথম অভিনয় করেন শুভশ্রী। সেই ছবির পরিচালক ছিলেন অশোক পতি। সিনেমায় সিদ্ধান্ত মহাপাত্র ও অনুভব মোহান্তির সঙ্গে অভিনয় করেছিলেন শুভশ্রী। অনেকেই জানেন না শুভশ্রী বাংলা নয় উড়িয়া ছবির হাত ধরে অভিনয় জগতে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। এরপরে বর্ধমান থেকে অভিনেত্রী আসেন কলকাতা শহরে। বর্ধমান থেকে কলকাতায় আসা সেই ছোট্ট মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে অভিনয় যাত্রা শুরু করে। শুভশ্রী প্রথমে ভেবেছিলেন বাংলা ছবি দিয়ে নিজের অভিনয় যাত্রা শুরু করবেন তিনি। তবে সেই স্বপ্নের পূরণ হয়নি। ওড়িয়ার ছবিতে কাজ করেই তিনি নিজের ডেবিউ করেন।
পিতৃভূমি দিয়ে প্রথম বাংলা ছবিতে ডেবিউ করেন অভিনেত্রী। ওই ছবিতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এরপর অভিনেতা দেবের সাথে একের পর এক ছবিতে জুটি বেঁধে কাজ করেন। চ্যালেঞ্জ , খোকাবাবু , খোকা 420 , রোমিও , পরান জয় জালিয়া রে সবকটিতেই তাদের জুটি ছিল হিট। ছবিতে কাজ করতে করতেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। যদিও সেই সম্পর্ক কয়েক বছরের মধ্যেই ভেঙে যায়। তবে শুভশ্রী এবং দেবের প্রেম নিয়ে বেশ চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এছাড়াও জিৎ, অঙ্কুশ এর মতন অভিনেতার সাথেই একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।
তবে ২০১৯ সাল থেকে অভিনেত্রীর অভিনয়ের ধারায় ব্যাপক পরিবর্তন আসে। রাজ চক্রবর্তীর পরিণীতা ছবির হাত ধরে অভিনেত্রী যেন নিজের অভিনয় ক্যারিয়ারে বিপুল পরিবর্তন নিয়ে আসে। এরপর তাকে ইন্দুবালা ভাতের হোটেল, বাবলির মতন বেশ কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল শুভশ্রী চোখে। তাই জন্যই পড়াশোনা শেষ করে অভিনয় জগতে মন দিয়ে কাজ করেন অভিনেত্রী। আর আজ তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সফল একজন অভিনেত্রী।
আরও পড়ুনঃ নায়ক নায়িকা সব অতীত, শুটিং করতে হাজির হচ্ছেন স্বয়ং চিতা বাঘ! ট্রোল হলেও টিআরপি তুলতে ব্যস্ত ‘নেশাগ্রস্ত’ লেখক!
২০১৬ সালে অভিমান ছবিতে কাজ করতে গিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে তার আলাপ হয়, সেই আলাপ ঘনিষ্ট হয়। তারপর দুজনে সম্পর্কে জড়ান। এরপর ২০১৮ সালের ৬ মার্চ তারা কলকাতায় বাগদান করেন এবং ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন।১২ সেপ্টেম্বর ২০২০ সালে রাজ শুভশ্রীর ঘরে তাদের প্রথম সন্তান ইউভান জন্ম নেয় তারপর আবার ৩০ নভেম্বর ২০২৩ সালে তাদের একটি কন্যা সন্তান হয়। বর্তমানে কাজ, সংসার, স্বামী, সন্তান নিয়ে শুভশ্রীর সুখে দিন কাটছে। আজ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

