নায়ক নায়িকা সব অতীত, শুটিং করতে হাজির হচ্ছেন স্বয়ং চিতা বাঘ! ট্রোল হলেও টিআরপি তুলতে ব্যস্ত ‘নেশাগ্রস্ত’ লেখক!

বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। ধারাবাহিক শ্যামলী অনিকেত ধীরে ধীরে দর্শকের মন জয় করে নিচ্ছে। ধারাবাহিকে প্রতি সপ্তাহতে নানারকম টুইস্ট দেখা যায়। যার কারণে প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালো ফলাফল করে এই ধারাবাহিকটি। তবে ধারাবাহিকগুলি নিয়ে মাঝে মধ্যে ট্রোল, সমালোচনা করে থাকে নেটিজেনরা। এবারে এই ধারাবাহিককে নিয়ে ট্রোল সমালোচনা করলো সাধারণ মানুষ।
ধারাবাহিকটিতে শেষ কয়েকদিন যে পর্ব দেখানো হচ্ছে তাতে করে ট্রোলের শিকার হতে হয়েছে ধারাবাহিকটিকে। নেটিজেনদের মধ্যে এই ধারাবাহিকটিকে নিয়ে হাসাহাসি চলছে। ধারাবাহিকে বর্তমানে জোড়া বাড়িতে লক্ষ্মীপুজোর পর্ব দেখানো হচ্ছে। লক্ষ্মীপূজো উপলক্ষে বাড়ির প্রত্যেকেই উপস্থিত রয়েছে। বড় করে লক্ষী পুজোর আয়োজন করা হয়েছে প্রতিবারের মতো।
কোন গোপনে মন ভেসেছে কে নিয়ে হচ্ছে ট্রোল
আরে সেই লক্ষ্মী পুজোর দিনকে বাড়িতে শ্যামলী, অনিকেত, মন্দারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে অরুণাভ। সেইজন্য শ্যামলী, মন্দারের শত্রু দীপকের সাথে মিলিয়েছে অরু। আর তাদের ক্ষতি করার জন্য বাড়িতে বাঘ ঢুকিয়ে দিয়েছে। এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, বাড়িতে বাঘ ঢোকার পর শ্যামলী বাড়ির সবাইকে নিয়ে শঙ্খ, কাসর বাজিয়ে বাঘ তাড়িয়েছে এটা দেখেই দর্শক মহলে শুরু হয়ে গেছে হাসাহাসি।
দর্শকের দাবি নায়ক নায়িকা কিছু করতে পারছে না বলে ধারাবাহিকে বাঘ নিয়ে আসা হবে! আর সেই বাঘ তাড়ানোর কায়দা দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়েছে সবাই। ধারাবাহিকে কাল্পনিক ঘটনা দেখানো হয় ঠিকই, কিন্তু তাই বলে এই ধরনের রসিকতা করা হবে। ধারাবাহিকের এই দৃশ্য নিয়ে তৈরি হচ্ছে মিম, করা হচ্ছে ট্রোল। বিভিন্ন ফ্যান পেজ থেকে দর্শকেরা শ্যামলী অনিকেতের এই গল্প নিয়ে মজা করছে।
আরও পড়ুনঃ আসছে মিত্তির বাড়ি, প্রকাশ্যে ধারাবাহিকের টাইম স্লট! কার ঘাড়ে কো’প মা’রতে চলেছে এই মেগা?
তবে এই ঘটনা নতুন কিছু নয় এর আগেও ধারাবাহিকে এই ধরনের অনেক অবাস্তব ঘটনা দেখানো হয়েছে। যা দেখে সমালোচনার মুখে পড়তে হয়েছে বহু ধারাবাহিককে। কুমির, বাঘ, সিংহ কিছুই বাদ দেওয়া হয়নি। টিআরপি পাওয়ার জন্য কি সব দেখানো হয়ে থাকে। সেই নিয়েই হাসাহাসি চলতে থাকে দর্শকদের মধ্যে।

