ক্যা’নসারে উঠে গেছে চুল, কমেছে ওজন, দীপাবলিতে ক্যামেরার সামনে মিঠু চক্রবর্তী!

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা চক্রবর্তী পরিবার। কিছুদিন আগে জানতে পারা গিয়েছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর (Shubhyasachi Chakraborty) স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty) আ’ক্রান্ত হয়েছেন ক্যা’ন্সারে। তারপর থেকেই নতুন লড়াই শুরু হয়েছে অভিনেত্রী এবং তার পরিবারের। স্তন ক্যা’ন্সারে আ’ক্রান্ত হয়েছেন অভিনেত্রী, এরই মধ্যে কেমোথেরাপি শুরু হয়ে গিয়েছে। অষ্টপ্রচার হয়ে গেছিল অনেক আগেই। এখন কে’মোথেরাপির মাধ্যমে অভিনেত্রীকে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে।

অভিনেত্রীর এই লড়াইয়ে গোটা পরিবার তার পাশে রয়েছে। জীবনে বিপর্যয় নেমে আসার পরেও হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দীপাবলিতে সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে মিঠুর একপাশে দাঁড়িয়ে ছেলে গৌরব, অন্য পাশে সব্যসাচী। আর সঙ্গে দেখা গেল বড় বউমা ঋদ্ধিমা ও তাঁর বাবাকে। ঋদ্ধিমার বাবার কোলে রয়েছে নাতি ধীর।

মা’রণ রোগের সঙ্গে লড়াই করছে মিঠু চক্রবর্তী

অভিনয় জগতের সঙ্গে বহু বছর ধরে যুক্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী। বড়পর্দায় হোক বা টেলিভিশনের ছোট পর্দা সব জায়গাতেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শক এর মন জিতে এসেছেন। তার সাবলীল অভিনয়ের ছাপ রয়েছে সব জায়গাতেই। টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে মা শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রীকে। শেষ বার তাকে দেখা গিয়েছিল স্টার জলসার হরগৌরী পাইস হোটেলে অভিনয় করতে।

ক্যান্সারের কারণে শরীর অনেকটাই ভেঙ্গে গিয়েছে। ওজন কমে গিয়েছে। কেমো থেরাপির জন্য মাথার চুল উঠে গিয়েছে। কিন্তু মুখের হাসি মিলিয়ে যায়নি। হাসিমুখে দীর্ঘ কয়েকদিন পর দীপাবলির দিন সকলের সামনে আসলেন অভিনেত্রী। মাথায় জড়ানো স্কার্ফ। শরীরের উপর দিয়ে অনেকটা যে ধকল গিয়েছে তা তাঁর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে।

আরও পড়ুন: প্রেমে হাবুডুবু খাচ্ছে দেবা! লাল আবিরে রাঙিয়ে দিল আঁখির গাল! জমে গেল আজকের পর্ব

এপ্রিলের শেষের দিকেই জানা যায় যে অভিনেত্রী স্তন ক্যা’নসারে আ’ক্রান্ত হয়েছেন। যার কারণে, সিরিয়াল থেকে বিরতি নেওয়ারও সিদ্ধান্ত নেন মিঠু চক্রবর্তী। কেমো থেরাপি শুরু হয়েছে মার্চ মাস থেকে। এরপর শুরু হবে রেডিয়ো থেরাপি। ভক্তরা অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে ভীষণভাবে চিন্তিত। অভিনেত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই প্রার্থনাই করছে সকলে।

Back to top button