প্রেমে হাবুডুবু খাচ্ছে দেবা! লাল আবিরে রাঙিয়ে দিল আঁখির গাল! জমে গেল আজকের পর্ব

বর্তমানে স্টার জলসায় (Star jalsha) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই চ্যানেলে নবাগত ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকরা পেয়েছেন তাদের পছন্দের এক জোড়া জুটি। দর্শকদের প্রতিটি সন্ধ্যে বিনোদনে ভরিয়ে তুলছে এই ধারাবাহিক। যতদিন যাচ্ছে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এই ধারাবাহিকের আকর্ষণীয়তা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক বড় বিপদের মধ্যে পড়েছিল দুই শালিকের এক শালিক অর্থাৎ আঁখি। জুডো না জানা সত্ত্বেও শুধুমাত্র ঝিলিকের মুখ রক্ষা করতে এবং বস্তির মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে নিজের জীবনকে বিপন্ন করেছিল সে। কিন্তু ঠিক সময়ে এসে নিজের বোনকে বাঁচিয়ে বস্তির মুখ উজ্জ্বল করেছে ঝিলিক। জুডো টুর্নামেন্টে জিতে এখন শোরগোল পড়েছে গোটা পাড়ায়।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Dui Shalik Today Episode 2 November, দুই শালিক আজকের পর্ব ২ নভেম্বর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ২ নভেম্বর (Dui Shalik Today Episode 2 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আঁখি দাঁড়িয়ে রয়েছে ট্রফি হাতে। সবাই জিতে যাওয়ার আনন্দে আত্মহারা। কি করবে ভেবে পাচ্ছে না ঝিলিকের মা বাবা। ঝিলিকের বাবা আঁখির মাথায় হাত দিয়ে তাকে বলে, শুধুমাত্র জুডো টুর্নামেন্ট নয়, সে যেন তার জীবনের সমস্ত যুদ্ধে জয়ী হয়। আঁখি ঝিলিকের মা বাবা প্রত্যেকের পায়ে হাত দিয়ে প্রণাম করে। ঝিলিকের বাবা চলে যায় মিষ্টি আনতে।

এমন সময় ছুটতে ছুটতে সেখানে আসে চারানা। কারণ সে কথা দিয়েছিল টুর্নামেন্টে জিতলে চাঁদা তুলে সে তার ঝিলিক দিদিকে স্পেশাল বিরিয়ানি খাওয়াবে। ছোট হলেও নিজের কথায় একেবারে পাকা চারানা। বাকিরা ভুলে গেলেও সে ভোলেনি। সে ঝিলিকের জন্য এক বাকসো বিরিয়ানি নিয়ে আসে। এরপর আঁখি চারানাকে কোলে তুলে নেয়। আর একে অপরকে ভালোবেসে বিরিয়ানি খাইয়ে দেয়।

আরও পড়ুন: মাঝপথে ছেড়েছিলেন পড়াশুনা! সংবাদ পাঠক থেকে হয়েছেন বাংলা ছবির নায়ক! জেনে নিন চিরঞ্জিত চক্রবর্তীর অজানা কাহিনী

আখির গালে দেবার ভালোবাসার আবির

ততক্ষণে মিষ্টি নিয়ে চলে এসেছে ঝিলিকের বাবা। আনা হয়েছে অনেক রঙের আবির। দেবা নিজের হাতে আঁখির গালে আবির লাগিয়ে দেয়। আঁখিও দেবার গালে আবির ছুঁইয়ে দেয়। দূর থেকে এসব দেখতে থাকে দেবার মাসি। সে একেবারেই পছন্দ করে না ঝিলিককে। সে মনে মনে ভাবতে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব দেবাকে আর ঝিলিককে আলাদা করতে হবে।

Back to top button