মাঝপথে ছেড়েছিলেন পড়াশুনা! সংবাদ পাঠক থেকে হয়েছেন বাংলা ছবির নায়ক! জেনে নিন চিরঞ্জিত চক্রবর্তীর অজানা কাহিনী

বাংলা চলচ্চিত্র জগতের এক সময়কার জনপ্রিয় অভিনেতা হলেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। একাধিক বাংলা চলচ্চিত্রে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে ছাপ ফেলেছেন অভিনেতা। ১৯৬০ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন অভিনেতা। তবে অভিনেতা হওয়ার কোনো রকম পরিকল্পনাই ছিল না তার মধ্যে। বরাবরই পড়াশোনা করে তিনি সাংবাদিক অথবা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন।

মিত্র প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেন। এরপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হলেও বিভিন্ন কারণে জন্য ফাইনাল পরীক্ষা দেননি। এরপরে তিনি সংবাদ পাঠক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। বেশ কিছুদিন দেশ পত্রিকায়ও কাজ করেছেন। তবে সেখানে মন টেকেনি অভিনেতার। তারপরেই শুধু অভিনেতার অভিনয় যাত্রা। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েক বছর সত্যজিৎ রায়ের সহ পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে রোমান্টিক ছবিতে অভিনয় করা শুরু করলেও অ্যাকশন ছবিতেই অভিনেতার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছে বেশিরভাগ সময়তে। প্রথমবার শত্রু ছবির মাধ্যমেই অভিনেতা দর্শকমহলে পরিচয় পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক পরিচালকের সঙ্গে কাজ করে হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা। শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি থেকে শুরু করে বড় বড় অভিনেত্রীর বিপরীতে নায়কের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন।

চিরঞ্জিতের অভিনয় জীবন

অন্তরালে ছবিতে বাপ্পি লাহিড়ী-কিশোর কুমারের গাওয়া সেই বিখ্যাত গান-আজ এই দিনটাকে মনের খাঁচায় লিখে রাখব” আজও মনে রেখেছেন দর্শক। এছাড়াও অভিনেতার জনপ্রিয় ডায়লগ ‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না’। দর্শকের মুখে মুখে আজও ঘোরে। তার অভিনীত জনপ্রিয় কিছু ছবির মধ্যে অন্যতম হলো অন্তরালে, সোনার সংসার, শত্রু, অমর কন্টক, প্রতিকার, পাপ পুণ্য, বেদের মেয়ে জ্যোৎস্না, তোমার রক্তে আমার সোহাগ ইত্যাদি। নিজের অভিনয় জীবনে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। যা হাতে গুনে শেষ করা যাবে না।

অভিনয় জগতের পাশাপাশি রাজনৈতিক জগতেও পা রেখেছিলেন অভিনেতা। পশ্চিম বাংলার বারাসাতের সিটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেন অভিনেতা। সেখানে জয়লাভও করেন। যদিও বর্তমানে নিজের পরিবার স্ত্রী এসব নিয়েই রয়েছেন অভিনেতা। বরাবরই নিজেকে এসবের থেকে দূরেই রেখেছেন। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আরো নিজেকে দূরে সরিয়ে দিয়েছেন এসবের থেকে।

আরও পড়ুন: জি বাংলার আসন্ন মেগায় কার সঙ্গে জুটি বাঁধছেন দিতিপ্রিয়া? জানলে চমকে যাবেন আপনিও!

বর্তমানে স্ত্রী রত্নাবলীকে নিয়ে ভালোই আছেন চিরঞ্জিত। মেয়ে দীপাবলি এবং জামাই বিদেশে থাকে। তবে অভিনয় এখনো চালিয়ে যাচ্ছেন অভিনেতা। খুবই বাছাই করা কিছু ছবিতে অভিনেতা কে এখনো নায়ক নায়িকার বাবা, শশুর ইত্যাদি চরিত্রে দেখা যায়। হিন্দি ছবিতেও একসময় কাজ করেছেন তিনি। টেলিভিশনের পর্দাতেও তাকে দেখা গিয়েছে। আজ অভিনেতার শুভ জন্মদিনে আমাদের পক্ষ থেকে অভিনেতার জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

Back to top button