‘বিকাও নয়…’, অভিনেত্রী থেকে রক্ষিতা হওয়ার প্রস্তাব, প্রতারণা রুক্মিণীর সাথে!

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুক্মিণী মৈত্র। বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন রুক্মিণী। টলিউড ইন্ডাস্ট্রিতে নায়িকা হওয়ার পাশাপাশি তার আরও একটি পরিচয় হলো, তিনি জনপ্রিয় অভিনেতা তথা টলিউড সুপারস্টার দেবের প্রেমিকা। তবে নিজেকে সেই পরিচয় থেকে বের করে এনে অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন টলিউডে।

বড় অভিনেত্রী হয়েও ঠকতে হলো রুক্মিণীকে

চ্যাম্প, ককপিট, কবীর, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিসমিস এর মতন বহু সিনেমাতে অভিনয় করে দর্শকের মন জিতেছেন রুক্মিণী। এমনকি ব্যোমকেশ ছবিতেও সত্যবতী হিসেবে ধরা দিয়েছিলেন একবার। সেই চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। মডেল হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে রুক্মিণী। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে ইতিমধ্যে শুট করেছেন। মডেলিং এর মাধ্যমেই অভিনয় জগতে আসা। ২০১৭ সালে তার প্রথম ছবি চ্যাম্প মুক্তি পেয়েছিল। কিন্তু জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে এমন ধরনের ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। একসময় অভিনেত্রীকে অভিনয় জগতে আসার জন্য রক্ষিতা পর্যন্ত হতে হয়েছিল। তাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন একজন যুবক।

actress

অভিনয় জগতে তিনি একজন দক্ষ অভিনেত্রী। তাকে যে এভাবে ঠকতে হবে সেটা কল্পনাও করতে পারেনি অভিনেত্রী নিজেও। সেই সময় কিছু মানুষের বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার শিকার হয়েছিলেন রুক্মিনী। সেই প্রসঙ্গে রুক্মিণী জানিয়েছেন , ‘আমার অভিনয় বিকাও হতে পারে। তা দেখতে হলে টাকা দিয়ে টিকিট কাটুন। আমার অভিনয় কিনুন, দেখতে আসুন। তবে ভুল করেও বিনোদিনী দাসীকে কিনতে আসবেন না।’

তবে না বাস্তব জীবনে এরকম সঙ্গে এরকম কোন ঘটনাই ঘটেনি রুক্মিনীর সাথে। পুরোটাই ঘটেছে রিল লাইফে। গতকাল কালীপুজোর দিনে মুক্তি পেল রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান’-এর প্রথম ঝলক। ২০২২ সালে প্রথম বিনোদিনীর বেশে রুক্মিণীর ছবি প্রকাশ্যে এসেছিল, তবে এবার ছবির এক ঝলক প্রকাশ্যে এলো। রামকমলের ‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন ওম সাহানি।

২০২৩-এর মার্চে শেষ হয়েছিল ছবির শুটিং। অবশেষে মুক্তি পেতে চলেছে সেই ছবি। ছবির ট্রিজার দেখেই প্রশংসা পাচ্ছেন রুক্মিণী। প্রথমবার রুক্মিণীকে বিনোদিনী চরিত্রে দেখতে পেয়ে অনেক দর্শক বলেছিলেন অভিনেত্রীকে এই চরিত্রে মানাবে না। তবে ট্রিজার দেখে তারাই এবার হাততালি দিচ্ছেন। বিনোদিনী চরিত্রে একেবারেই নিজেকে নিখুঁতভাবে সকলের সামনে তুলে ধরেছে রুক্মিণী। আগামী বছর ২৩শে জানুয়ারি এই ছবি মুক্তি পাবে বড় পর্দায়। এই ছবি মুক্তির পাওয়ার পর দর্শক মহলে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখা যাক।

বিনোদিনীর জন্যই থিয়েটার জগতে মহিলারা আসতে পেরেছেন। নিজের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তুলতে পেরেছেন। সেই অভিনেত্রীকে কিভাবে ঠকতে হলো। একসময় গ্রেট ন্যাশনাল থিয়েটারের মালিক প্রতাপচাঁদ জহুরির আচরণে বিরক্ত হয়ে নতুন দল খুলতে উদ্যোগী হয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ। সেসময় বিনোদিনীকে (Binodini) রক্ষিতা হিসাবে পাওয়ার শর্তে টাকা জোগাতে রাজি হয়েছিলেন গুর্মুখ রায় মুসাদি নামে এক মাড়োয়ারী যুবক। বিনোদিনী (Binodini) থিয়েটারের স্বার্থে সেই শর্তেও রাজি হয়ে যান। ১৯৮৩ সালে বিডন স্ট্রিটে তৈরি হয়েছিল সেই থিয়েটার ভবন। বিনোদিনীর ইচ্ছে ছিল সেই থিয়েটারের নাম হবে বি থিয়েটার। তবে কিছু মানুষের বিশ্বাসঘাতকতা ও প্রতারণার শিকার হয়েছিলেন বিনোদিনী। সেই প্রতারকদের মধ্যে ছিলেন বিনোদিনী অভিনয় গুরু গিরিশচন্দ্র ঘোষও ছিলেন।

আরও পড়ুনঃ বলিউড থেকে টলিউডে মৌনী! জি বাংলায় প্রবেশ করছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রয়!

অনেক ছোট বয়েসে বাংলা মঞ্চে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন নটী বিনোদিনী। ১২ বছরের অভিনয় জীবনে তিনি পেয়েছিলেন বিপুল সাফল্য। সেই বিনোদিনী দাসীর ব্যক্তিগত, অভিনয় জীবনের এক ঝলক উঠে এসেছে ছবির টিজারে। খুব শীঘ্রই ছবি মুক্তি পেতে চলেছে। ছবিতে প্রত্যেকের অভিনয়ের এক ঝলক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শক। টিজার দেখার পরে প্রত্যেকেই অপেক্ষা করে রয়েছেন ছবি মুক্তির জন্য।

Back to top button