শুধু অভিনয় নয়, সর্বগুণে সম্পূর্ণা পরিণীতা! নায়িকার আসল পরিচয় জানলে চমকে যাবেন আপনিও!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক চমক। জি বাংলার পর্দায় আসছে সেই এক ঝাঁক নতুন ধারাবাহিক (New Serial)। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee) আসন্ন ধারাবাহিক পরিণীতার প্রোমো ভিডিও। নতুন ধারাবাহিক পরিণীতার প্রোমো ভিডিও দেখার পর সকলের মধ্যেই বেশ উত্তেজনায় রয়েছে এই ধারাবাহিক নিয়ে।

এই ধারাবাহিকটি জি বাংলার প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হচ্ছে। এই ধারাবাহিকে নায়ক চরিত্রে থাকছেন অভিনেতা উদয় প্রতাপ সিং। অভিনয় জগতে উদয় বেশ পরিচিত একজন অভিনেতা। তার বিভিন্ন ধারাবাহিকে অভিনয় এর আগেই দেখেছেন দর্শক। তবে এর আগে বেশিরভাগ ধারাবাহিক উদয়কে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে, এবারে নায়ক চরিত্রে ফিরছে উদয়। আর ধারাবাহিকে উদয়ের বিপরীতে নায়িকা চরিত্রে থাকছেন নবাগতা অভিনেত্রী এখানে চ্যাটার্জি।

ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখার পরেই বোঝা গিয়েছিল একটি অন্যরকম গল্প নিয়ে আসছে পরিণীতা। পারিবারিক গল্প ঘিরেই তৈরি হবে এই ধারাবাহিক। তবে নায়ক নায়িকার সম্পর্ক এখানে একেবারে অন্যরকম ভাবে তুলে ধরা হবে। আর সেটা দেখার জন্যই দর্শক অপেক্ষা করে রয়েছেন।

জানেন গল্পের নায়িকা ঈশানি আসলে কে?

ধারাবাহিক নায়ক চরিত্রে উদয়কে সবাই চিনলেও নায়িকা চরিত্রে ঈশানিকে কেউই চেনেন না। তিনি একেবারে নতুন অভিনয় জগতে। তবে জানেন কি ঈশানি আসলে কে? কি করে? কি তার আসল পরিচয়? ঈশানির আসল পরিচয় জানলে আপনিও অবাক হবেন। তাই আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে সেটাই ভাগ করে নেব।

আরও পড়ুন: অপরাধীকে ধরতে সন্তানকে মৃ’ত্যু মুখে ঠেলে দিল জগদ্ধাত্রী! মা নামে ক’লঙ্ক জ্যাস!

ঈশানি আসলে দুর্গাপুরের মেয়ে। কাজে সূত্রে কলকাতাতে থাকছেন বহু বছর ধরে। মডেলিং জগতে বেশ পরিচিত ঈশানি। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছে এর আগে। পিসি চন্দ্র, তানিশ এর মতন বড় বড় ব্র্যান্ডের মডেলিং শোতে প্রথম, দ্বিতীয় হয়েছে বহুবার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেডি ব্রেবন কলেজ থেকে পড়াশুনা করেছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি ফটোগ্রাফিতেও বেশ ইন্টারেস্টেড ঈশানি। তবে তার পরিবার সম্পর্কে বিস্তারিতভাবে এখনো কিছুই জানা যায়নি।

Back to top button