স্ত্রী সন্তানকে ছেড়ে দ্বিতীয় বিয়ে! বাবার ভালোবাসা থেকে বঞ্চিত সুদীপ মুখার্জীর মেয়ে! কেমন আছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী?

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের জীবনে কি হচ্ছে, কি না হচ্ছে সবকিছু জানতে আগ্রহী থাকেন ভক্তরা। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপ মুখার্জী (Sudip Mukherjee)। যার ব্যক্তিগত জীবন নিয়ে একসময় ব্যাপক চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। অভিনেতার অভিনয় নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। দীর্ঘ কয়েক বছর ধরেই দাপটের সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেতা। ছোট পর্দা হোক বা বড় পর্দা সব জায়গাতেই সমানভাবে দক্ষ অভিনয়ের সঙ্গে দর্শকের মন জয় করে এসেছেন।
তবে জানেন কি ব্যক্তিগত জীবনে অভিনেতার দুবার বিয়ে করেছেন। অভিনেতার প্রাক্তন স্ত্রীকে, তিনি কি করেন এই খবর হয়তো অনেকেই জানেন না। সুদীপ মুখোপাধ্যায়ের প্রথম স্ত্রী তিনিও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অভিনেতার প্রথম স্ত্রী অনেক অভিনেতা অভিনেত্রীকে অভিনয়ের প্রশিক্ষণ দিয়েছেন। সেখান থেকেই সুদীপের সঙ্গে আলাপ তার। স্ত্রীয়ের গুণ দেখেই প্রেমে পড়েছিলেন সুদীপ সে কথাও জানিয়েছিলেন তিনি। সুদীপ জানিয়েছেন ‘ওঁর গুণ দেখেই তো প্রেমে পড়েছিলাম। ভাবতে গর্ব হয়, এখনো ও নিজের সেই গুণ কাজে লাগিয়ে ভীষণভাবে কেরিয়ারে এগিয়ে চলেছে। আমার সৌভাগ্য যে আমার মেয়ের মধ্যে ওর জিন রয়েছে। নিজের মতো করে, মেয়েকে বড় করেছে। আমি তো শুধু সামান্য সাহায্য করেছি। বাদবাকি সবটা ও একা হাতে করেছে।’
অভিনয় জগতে আসার পরই দুজনের আলাপ হয়। সেখান থেকেই প্রেম এবং বিয়ে। বর্তমানে তাদের একজন কন্যা সন্তান রয়েছে। কিন্তু তারপরেও তাদের সম্পর্কে ভাঙ্গন ধরে বিবাহের ৮ বছর পর। কিন্তু আজও অভিনেতার সঙ্গে তার প্রাক্তন স্ত্রীর সম্পর্ক খুব ভালো রয়েছে। এমনকি মেয়ের সঙ্গেও সুদীপের সম্পর্ক বেশ ভালো। নিজের প্রথম স্ত্রীকে সম্মান করেন সুদীপ এখনো। এমন সুদীপের দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও সুদীপের প্রথম স্ত্রীর যোগাযোগ রয়েছে। জানেন কি কে সুদীপের প্রথম স্ত্রী?
প্রথম বিবাহ বিচ্ছেদের পর সুদীপ নিজের চেয়ে ২৬ বছরের ছোট পৃথাকে বিয়ে করেন। পৃথা একজন নৃত্যশিল্পী। একটি নাচের অনুষ্ঠানে পৃথার সঙ্গে আলাপ হয়েছিল সুদীপের। সেখান থেকেই ঘনিষ্ঠতা বাড়ে এবং অবশেষে তারা নতুন জীবন শুরু করেন। বর্তমানে তাদের দুই ছেলে রয়েছে। তবে নিজের প্রথম স্ত্রীর সঙ্গে কোন রকম ঝামেলা অশান্তি ছাড়াই বিচ্ছেদ হয়েছিল। তাদের মধ্যে ইগো চলে এসেছিল। যার কারণে কাদা ছোড়াছুড়ি হওয়ার আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দুজনে।
প্রথম স্ত্রীকে নিয়ে মুখ খুললেন অভিনেতা সুদীপ
আসলে সুদীপ ছোট থেকেই তার বাবা-মার মধ্যে ঝামেলা অশান্তি হতে দেখে এসেছে। সেই কারণেই বেনি এবং তার মধ্যে ওই দিনটা আসার আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। অভিনেতা জানিয়েছেন “এখন তো মানুষ খুব স্বাধীনচেতা হয়ে গেছে। আগে অনেকেরই এরকম সুযোগ থাকত না। আমি না ছোটবেলা থেকে আমার বাবার মধ্যে খুব ঝগড়া দেখে বড় হয়েছি। খুব সামান্য কারণে মাকে দেখেছি দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলতে। বাবাকে দেখেছি বাবা খাবারের থালা ছুড়ে ফেলে দিচ্ছে। যদিও সেগুলো রোজ হতো না মাঝেমধ্যে ঝামেলা হতো। কিন্তু সেগুলো আবার ঠিক হয়েছে। মাকে কোনদিন এটা বলতে শুনিনি বাবাকে ছেড়ে চলে যাওয়ার কথা। হ্যাঁ একটা কারণ বাবার উপর মা নির্ভর করত। এখন আর সে নির্ভরতা জায়গাটা নেই।”
আরও পড়ুন: বিরাট ঘোষণা, এবার থেকে নতুন সময়ে নিম ফুলের মধু! কোন স্লটে সম্প্রচার হবে এই মেগা? জেনে নিন এখনই
সুদীপের প্রথম স্ত্রীর নাম দামিনী বেণী বসু। তিনি একজন অভিনয়ের প্রশিক্ষক। টলিউড বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী তার থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সুদীপার সঙ্গেও দামিনীর সেখান থেকেই পরিচয়। এখনো সমানতালে অভিনয় করে যাচ্ছেন এবং বহু অভিনেতা অভিনেত্রীকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। সম্প্রতি ছোটলোক সিরিজে অভিনেত্রীর অভিনয় হইচই ফেলেছিল।

