বিদেশে বিভুঁইয়ে এসে কার খোঁজ করছে নায়িকা? প্রকাশ্যে আসন্ন ধারাবাহিকের প্রথম প্রোমো!

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Tv Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সব ধারাবাহিকই (Tv Serial) যেই ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিক চলবে তত ভালো। আর কোনো ধারাবাহিক মাসের পর মাস সপ্তাহের সপ্তাহ ধরে ফলাফল না করলে সেই ধারাবাহিক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেইজন্য কোনো ধারাবাহিক দু’বছর সময় ধরে চললেও অনেক ধারাবাহিক তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।
পুরনো ধারাবাহিকগুলি বন্ধ হলে শুরু হয়ে যায় নতুন ধারাবাহিক। সেরকমই গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা সহ আরো বেশ কিছু চ্যানেলে শুরু হয়েছে নতুন নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেগুলি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা শেষ নেই। যেমন জি বাংলার পর্দায় শুরু হয়েছে আনন্দী। আসছে আরো এক নতুন ধারাবাহিক পরিণীতা। তেমনি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে রাঙামতি তীরন্দাজ এবং দুই শালিক। আরো বেশকিছু ধারাবাহিক শুরু হওয়ার কথাও রয়েছে।
এক এক করে সেগুলিও শুরু হওয়ার পথে রয়েছে। তার মধ্যে একটি ধারাবাহিক খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই সেই খবর জানা গিয়েছে। কোন প্রোডাকশন হাউসের তরফ থেকে আসছে ধারাবাহিক, ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে কাদের দেখা যাবে, ধারাবাহিকের নাম কি কখন শুরু হবে সেই নিয়ে তো দর্শকদের মনে কৌতুহল ছিলই। এবারে সেই নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও সামনে এলো।
প্রকাশ্যে নতুন ধারাবাহিকের প্রোমো
কয়েকদিন আগেই শোনা গিয়েছিল স্টার জলসার পর্দায় আসছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক। আগেই জানা গিয়েছিল ধারাবাহিকের নায়ক-নায়িকা বেশ পরিচিত দর্শকমহলে, আর দর্শকদের বেশ পছন্দের। রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজের তরফ থেকে যে নতুন ধারাবাহিকটি শুরু হতে চলেছে সেই ধারাবাহিকে দেখা জুটি বাঁধছে জনপ্রিয় অভিনেত্রী উষসী রায় এবং অভিনেতা সুস্মিত মুখার্জি। ধারাবাহিকের নাম হতে চলেছে ‘গৃহপ্রবেশ’। সুস্মিত এবং উষসী প্রথমবার টেলিভিশনের পর্দায় জুটি বাঁধে চলেছে। তাই এই নতুন জুটি নিয়ে বেশ আগ্রহী দর্শক।
আরও পড়ুনঃ সামনে এল পরিণীতার সম্প্রচারের দিনক্ষণ! শেষ হচ্ছে জি বাংলার বেঙ্গল টপার মেগা
এবারে এই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকা নিজের দেশ ছেড়ে অন্য একটি নতুন দেশে পাড়ি দিয়েছে। যেখানে সে কিছুই চেনে না, কিছুই জানেনা। সম্ভবত চাকরির জন্যই সে বিদেশে পাড়ি দিয়েছে। সেখানে এসেও সেই পড়েছে মহাবিপদে। এখানে না সে কাউকে চেনে, না কেউ তাকে নিতে এসেছে। এমনকি তার ফোনের ব্যাটারি পর্যন্ত লো হয়ে গিয়েছে। অজানা অজানা মানুষদের থেকেও সাহায্য পায় না সে। এরপর একজন ভারতীয় ট্যাক্সিয়ালা থেকে সাহায্য পায় সে। কিন্তু নতুন শহরে, নতুন মানুষদের ভিড়ে কেমন হবে তার নতুন জীবন? সেই নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প।

