সামনে এল পরিণীতার সম্প্রচারের দিনক্ষণ! শেষ হচ্ছে জি বাংলার বেঙ্গল টপার মেগা

চলতি বছর এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হয়েছে বাংলা ধারাবাহিক (Tv Serial) জগতে। মেগা ধারাবাহিক গুলির লড়াইয়ে যে ধারাবাহিকগুলি অল্পের জন্য পিছিয়ে পড়ছে টিআরপি রেটিং তালিকায় সেই ধারাবাহিকগুলি চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার জায়গায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। সেরকমই গত এক মাসের মধ্যে বেশ কিছু নতুন ধারাবাহিক (New Serial) শুরু হয়েছে বিভিন্ন জনপ্রিয় চ্যানেল গুলিতে। আগামী দিনেও আরো নতুন ধারাবাহিক আসতে চলেছে।
যেমন জি বাংলার পর্দায় কিছুদিন আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী এবং আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিক নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছেন। কারণ এই ধারাবাহিকে সকলের পছন্দের অভিনেতা উদয় প্রতাপ সিং কে নায়ক চরিত্রে দেখা যেতে চলেছে। এতদিন পর্যন্ত যেখানে অভিনেতাকে বিভিন্ন ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে সেখানে নায়ক চরিত্রে নতুন ধারাবাহিকে ফিরছেন উদয়।
ধারাবাহিক উদয়ের বিপরীতে নায়িকা চরিত্রে দেখা যাবে নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জিকে। এছাড়া দ্বিতীয় নায়িকা চরিত্রে থাকছেন অভিনেত্রী সুরভী মল্লিক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছে ধারাবাহিক একটি পারিবারিক গল্প নিয়েই তৈরি হবে। তবে ধারাবাহিকের নায়ক নায়িকার সম্পর্কে অন্যরকম কিছু ফুটিয়ে তোলা হবে জি বাংলার প্রোডাকশন হাউজের তরফ থেকেই এই ধারাবাহিক শুরু হচ্ছে।
সামনে এল পরিণীতার সম্প্রচারের সময়
ধারাবাহিকটি আগামী ১১ই নভেম্বর থেকে জি বাংলার পর্দায় দেখা যাবে। ধারাবাহিক কবে শুরু হবে সেটা জানা গেলেও ধারাবাহিকটি কখন টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে সেই নিয়ে দর্শকদের মনে অনেক কৌতূহল ছিল। কোন ধারাবাহিক শেষ হবে সেই নিয়েও প্রশ্ন উঠেছিল দর্শকের মনে। এবারে দর্শকের সেইসব প্রশ্নের উত্তর দিয়ে দিল জি বাংলা। আগামী ১১ই নভেম্বর থেকে পরিণীতা জি বাংলায় প্রতিদিন রাত আটটায় টিভির পর্দায় সম্প্রচারিত হবে। আর এই খবর শুনে তো হইচই পড়ে গিয়েছে দর্শকমহলে।
আরও পড়ুন: আগামীকাল কি হতে চলেছে টিআরপিতে? ফাঁস এই সপ্তাহের টিআরপি তালিকা!
কারণ বর্তমানে জি বাংলায় রাত আটটায় দেখা যায় জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। আর এই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন বেশ অনেকদিন ধরে শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই ধারাবাহিক শেষ হচ্ছে কিনা সেই নিয়ে কোন খবর এখনো শোনা যায়নি। নিম ফুলের মধু জি বাংলা প্রোডাকশন হাউজের তরফ থেকেই সম্প্রচারিত হয়ে এসেছে। তবে কি এবার এই ধারাবাহিক বন্ধ করেই নতুন ধারাবাহিক নিয়ে আসছে জি বাংলা প্রোডাকশন হাউজ? এ সমস্ত প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায়নি। দেখা যাক কি হয়।
View this post on Instagram

