আগামীকাল কি হতে চলেছে টিআরপিতে? ফাঁস এই সপ্তাহের টিআরপি তালিকা!

কাল ধারাবাহিকের প্রেমীদের কাছে বিশেষ দিন। বৃহস্পতিবার অর্থাৎ টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হওয়ার দিন। এই দিনটা যেন প্রত্যেক ধারাবাহিক প্রেমীদের কাছেই বেশ উত্তেজনার। সকলেই এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star jalsha) সমস্ত দর্শকদের বসে থাকেন তাদের পছন্দের কোন ধারাবাহিক কোথায় জায়গা করে নিলো সেটা দেখার জন্য।

এখন এই অসংখ্য ধারাবাহিকের মাঝে কে সেরা হলো, কারা পিছিয়ে থাকলো সেসব জানতে বেশ আগ্রহী সকলেই। তাই তো সকাল সকাল প্রত্যেকেই টিআরপি তালিকা দেখতে ব্যস্ত হয়ে পড়েন। কোন ধারাবাহিক টপার হল কে একটুর জন্য পিছিয়ে গেল, করা নতুন স্লট পেল সবটা জানতে পারেন টিআরপি তালিকা দেখে।

এই সপ্তাহে তিনটি ধারাবাহিকের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। জি বাংলার ফুলকি, জগদ্ধাত্রী এবং স্টার জলসার কথা। অন্যদিকে পুবের ময়নার থেকে এগিয়ে থাকছে তেঁতুলপাতা। পাশাপাশি আনন্দীর টিআরপি রেটিং কিছুটা বাড়ছে, তবে গীতার থেকে পিছিয়ে থাকছেন। এদিকে সন্ধ্যে সাতটায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জি বাংলার জগদ্ধাত্রী ও স্টার জলসার কথা একে অপরকে টেক্কা দিতে পারে।

ওলট পালট হয়ে যাচ্ছে টিআরপি তালিকা

এদিকে বেশ কয়েক সপ্তাহ পর ভালো গল্পের জন্য টিআরপি তালিকায় রাঙামতিকে সহজেই হারিয়ে দিচ্ছে ফুলকি। রাত ৯ টায় জি বাংলার ডায়মন্ড দিদি অনেক পিছিয়ে থাকছে স্টার জলসার শুভ বিবাহের থেকে। রাত আটটায় এই সপ্তাহেও বাজিমাত করলো নিম ফুলের মধু, স্লট পাচ্ছে না উড়ান। আর রোশনাই এবং কোন গোপনে মন ভেসেছে একসাথে স্লট পাচ্ছেন।

আরও পড়ুন: নিখিল, যশ সবাই এখন অতীত! নুসরতের জীবনে নতুন প্রেম! বলিউড তারকার প্রেমে মজলেন নুসরাত!

তবে চলতি সপ্তাহে কি হবে কিছুই বলা যাচ্ছে না। সবকিছু ওলট পালট হয়ে যেতে পারে। টপার বদলে যেতে পারে, নতুন ধারাবাহিকগুলি স্লট হারাতে পারে। আবার পুরোনো যেই ধারাবাহিকগুলি ব্যাপক জনপ্রিয় সেগুলির টিআরপি অনেক কমে যেতে পারে। এমনকি যারা স্লট পাওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন তারা এবারে স্লট পেতে পারেন। তবে কালকের টিআরপি তালিকা যতক্ষণ না প্রকাশ পাচ্ছে কিছুই বলা যাচ্ছে না।

Back to top button