এমন ক্ষমা চাওয়ার কোন মানে নেই! অমানুষের মতন কথা বলেছে কাঞ্চন!- বি’স্ফোরক স্বস্তিকা

আরজি কর কাণ্ডে (R. G Kar case) উত্তাল গোটা তিলোত্তমা। বিচারের দাবিতে ধর্নায় বসেছে চিকিৎসকরা। মিছিল, সমাবেশ সবকিছুতে যোগদান করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা। কয়েকদিন আগে এই আরজি কর কাণ্ড নিয়ে অভিনেতা কাঞ্চন মল্লিকের কিছু বক্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া।

সেই সময় কাঞ্চন মল্লিক বলেছিলেন ‘সব প্রতিবাদে সিজিও অভিযান না হয়ে নবান্ন অভিযান, লালবাজার অভিযান হচ্ছে কেন? আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙুল তোলা তারকাদের উদ্দেশ্য কাঞ্চন প্রশ্ন ছুড়ে দেন, যারা প্রতিবাদ করছেন, তাঁরা সরকারি পুরস্কার ফিরিয়ে দেবেন তো? চিকিৎসকদের কর্মবিরতি নিয়েও একই রকমের প্রশ্ন কাঞ্চনের, তাঁরা বেতন নেবেন তো?’ আর অভিনেতার এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছিল তোমার বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ক্ষো’ভের মুখে পড়েছিলেন অভিনেতা। দর্শকরা তার দিকে ছুঁড়ে দিয়েছিল ক’টাক্ষ।

দর্শকদের ক্ষো’ভের মুখে পড়ে ক্ষমা চেয়েছিলেন কাঞ্চন। সোশ্যাল মিডিয়া তিনি জানিয়েছিলেন ‘একটি ধর্নামঞ্চে বেশকিছু মন্তব্য আমি করে ফেলি। যা অত্যন্ত সমালোচিত হয়। প্রথমেই আপনাদের বলি যা বলেছি তার জন্য অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। কোনও সাফাই দেওয়ার জন্য নয়। এই আঠারো দিন অত্যন্ত যন্ত্রণায় কেটেছে। আমার মা ছিলেন, স্ত্রী আছে, সন্তান আছে। বাড়িতে একজন বয়স্ক মানুষ আছেন, যাঁর ট্রিটমেন্টের প্রয়োজন হয় মাঝেমধ্যেই। আমার কাছে এই কয়েকদিনে জেলার বিভিন্ন জায়গা থেকে ফোন আসে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। যতটা সম্ভব ব্যবস্থা করেছি।’

কাঞ্চনের বক্তব্যে পাল্টা জবাব স্বস্তিকার

এই ঘটনার পর থেকেই টলি পাড়ার অসংখ্য অভিনেতা অভিনেত্রী কাঞ্চনের ওই বক্তব্যের প্রতিবাদ করেছে। তার মধ্যে অন্যতম একজন হলেন স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকার সাক্ষাৎকারে জানিয়েছেন ‘কাঞ্চন নিজের বক্তব্য শুরু করছে আমি ট্রোল হয়েছি সমালোচিত হয়েছি নিজের বক্তব্যের জন্য তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, ক্ষমা তো নিজের ভেতর থেকে আসার কথা ও সমালোচনার মুখে না পড়লে কি ক্ষমা চাইত না? আমাকে কেউ ফোন করে বলবে তুই ভুল করেছিস ক্ষমা চা তারপরে আমি ক্ষমা চাইবো? বা সোশ্যাল মিডিয়াতে আমাকে মানুষ ট্রোল করবে তারপরে আমি নিজের ভুল বুঝতে পারবো? এই সময়টাকে কেউ কিভাবে এই ধরনের কথা বলতে পারে সেটাই বুঝতে পারছি না কাঞ্চনের মত মানুষদের নিয়ে কথা বলার মত সময় আমাদের কারো কাছেই নেই। এখন আমাদের মূল জিনিসের ফোকাস করতে হবে।’

আরও পড়ুন: বাংলার গন্ডি পেরিয়ে বলিউডে রাণী! জনপ্রিয় অভিনেতার বিপরীতে হিন্দি মেগায় নায়িকা হয়ে ফিরছে অভিকা!

আরজি কর কান্ডে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা প্রতিবাদ করতে এসে সমালোচনার শিকার হয়েছেন বহুবার। তার মধ্যে ঋতুপর্ণা, রচনা ব্যানার্জি অন্যতম। তাদের ভিডিও নিয়েও একাধিক মানুষ ট্রোল করেছেন তাদের সমালোচনা করেছেন। এখনো আরজি কর কান্ডের প্রতিবাদ থামেনি বহু মানুষ আজও রাস্তায় নেমে প্রতিবাদ করছে। কবে এই ঘটনার সুবিচার পাওয়া যাবে সেটাও বলা যাচ্ছে না।

Back to top button