টলিউডে নেমে এল শো’কের ছায়া! দেবরাজ রায়ের পর তবে কি এবার চণ্ডী চরণ!

টলি পাড়ায় (Tollywood) আবারো নেমে এলো শোকের ছায়া। এই কয়েকদিন আগে টলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেতা বিদায় নিয়েছিলেন। আমরা হারিয়েছিলাম অভিনেতা দেবরাজ রায়কে। তার চলে যাওয়ার পরেই আবার শোনা গেল দুঃ’সংবাদ। টেলিভিশনের (Bengali Television) পর্দার জনপ্রিয় অভিনেতার জীবনের নেমে এলো বড় বিপদ।

অভিনয় জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা অভিনয়কে এত ভালোবেসেছেন যে যতই বা বয়স হোক না কেন অভিনয় জগত থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। জীবনের শেষ দিন পর্যন্ত যারা অভিনয় করে যাবেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন চন্ডীচরণ বাবু। এই অভিনেতার জীবনে এবারে নেমে এলো কঠিন সময়। একাধিক ধারাবাহিক, সিনেমায় অভিনেতাকে বাবা ঠাকুরদার চরিত্রের অভিনয় করতে দেখা গিয়েছে। এই বয়সে এসেও অভিনেতার সাবলীল অভিনয় মুগ্ধ করে প্রত্যেককে।

স্টার জলসা, জি বাংলার মতন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনেতাকে কখনও নায়কের বাবা আবার কখনও দাদুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বয়স প্রায় ৮০ এর কাছাকাছি। এই বয়সে এসেও তিনি অভিনয় চালিয়ে যাচ্ছেন। অভিনয়ের প্রতি তার ভালোবাসা সত্যি চোখে পড়ার মতো।

ক্যা’ন্সারে আক্রান্ত চণ্ডী চরণ

তবে জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে যে এই ধরনের ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। অভিনেতার এই বিপদের দিনে সত্যি দুঃখিত দর্শক। শেষ বয়সে এসে অভিনেতার মারণ রোগ ক্যা’ন্সার ধরা পড়েছে। সেই কারণে দীর্ঘদিন অভিনেতাকে টিভির পর্দায় দেখা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে অ’সুস্থ রয়েছে অভিনেতা সে খবর জানা গিয়েছিল। তবে এবার অভিনেতার ক্যা’ন্সার হওয়ার খবর সামনে এলো।

আরও পড়ুন: চেক বাউন্সের অপরাধে হয়েছিল কারাদণ্ড! চ’রম পরিস্থিতিতেও অভিনয় ছাড়েননি অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী! রইল তার জীবন সংগ্রাম

বহু ধারাবাহিকে তাকে অভিনয় করছে দেখা গেছে। যেমন মা ধারাবাহিকে ঝিলিকের দাদুর ভূমিকায় এবং কে আপন কে পর ধারাবাহিকের পরমের বাবার ভূমিকায়, সাহেবের চিঠি ধারাবাহিকে সাহেবের দাদুর ভূমিকায়, উমা ধারাবাহিকেও দেখা গেছে তাকে অভিনয় করতে। তবে অভিনেতার বর্তমান পরিস্থিতি যা তাতে তাকে অভিনয় জগতে কবে দেখা যাবে আদৌ দেখা যাবে কি না তা বলা যাচ্ছে না এখনই।a

Back to top button