শিউলির হাতে মা’র খেয়ে মাটিতে ছিটকে পড়ল আঁখি! বোনকে রক্ষা করতে আসবে তো ঝিলিক?

কপালে সুখ লেখা না থাকলে যত ভালো জায়গাতেই যত ভালোবাসার মধ্যেই মানুষ থাকুক না কেন সেখানেও তার সাথে কিছু না কিছু অঘটন ঘটে। স্টার জলসায় (Star jalsha) পর্দায় যে সকল ধারাবাহিক গুলি নতুন শুরু হয়েছে তার মধ্যে দর্শকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিকটি প্রধানত দুই বোনের কাহিনীকে কেন্দ্র করে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী আঁখিকে বিপদের হাত থেকে রক্ষা করতে, এবং তাকে কিছুদিনের জন্য একটা সুন্দর জীবন উপহার দিতে ঝিলিক ছাতা বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তার বোন আঁখিকে পাঠিয়ে দেয় বস্তিতে। সেখানেই একটু একটু করে দেবার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার। বিষয়টা জানতে পেরে খুব খুশি হয় ঝিলিক। তবে এইবার অনেক বড় একটা বিপদ গ্রাস করেছে আঁখিকে। আর এই বিপদ থেকে তাকে একমাত্র বাঁচাতে পারে ঝিলিক।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ২৯ অক্টোবর (Dui Shalik Today Episode 29 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ঝিলিক ছাতা বাড়িতে সুঁচ সুতো নিয়ে চাদর সেলাই করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে। অন্যদিকে আরও বড় বিপদে পড়েছে আঁখি। হঠাৎ করেই তাকে জুডো টুর্নামেন্টে নামিয়ে দেওয়া হয়েছে। এদিকে সে কিছুই জানে না। বারবার ফোন করেও ঝিলিককে ফোনে না পেয়ে অবশেষে নিজেই মাঠে নেমে পড়ে আঁখি। মনে মনে ভীষণ ভয় পেয়ে যায় সে।

মার খেয়েই চলেছে আঁখি

এদিকে সবাই মিলে ঝিলিক ঝিলিক বলে চিৎকার করতে থাকে। টুর্নামেন্ট শুরু হতেই প্রথম রাউন্ডে মার খেয়ে বারবার মাটিতে লুটিয়ে পড়ে আঁখি। সে ঘুরিয়ে মারতে পারে না। এটা দেখে ভয় পেয়ে যায়, দেবা সহ ঝিলিকের গোটা পরিবার। কারণ ঝিলিক মার খাওয়ার মেয়ে নয়। আর এই ম্যাচটা তাদেরকে জিততেই হবে। না জিতলে সবার সম্মানহানি হবে। আঁখি বুঝতে পারে না কিভাবে এই বিপদ থেকে মুক্ত হবে সে।

আরও পড়ুনঃ সবাই যে যার বদলে নিল রং! বি’পদের দিনে এক্কেবারে একা আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এদিকে ঘরে এসে ফোনটা খুলে ঝিলিক দেখে তাকে অনেকগুলো কল করেছিল আঁখি। এরপর ঝিলিক তাকে ফোন করে। ফোনটা ধরে কথা বলার সুযোগ পায় না আঁখি কিন্তু ঝিলিক চারপাশের আওয়াজ শুনে বুঝে যায় টুর্নামেন্টে রয়েছে সে। তার কাছে সমস্তটা স্পষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে ছুটে বেরিয়ে যায় ঝিলিক। কারণ আঁখিকে এই বিপদের হাত থেকে তাকে বাঁচাতেই হবে। আর তার পাশাপাশি নিজের বস্তির নাম উজ্জ্বল করতে হবে।

Back to top button