আর্চারি ক্লাসে টিচার দিদিমণির মুখ ডোবাল রাঙা! সমস্ত বিশ্বাস উঠে গেল প্রমিতার!

বর্তমানে বাংলা জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star jalsha) রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। ধারাবাহিকটি খুব বেশিদিন হয়নি টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে কিন্তু ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের বেশ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রাঙাকে বাড়ির সবার সামনে ছোট করার জন্য একটি ভিডিও বানিয়ে সবাইকে দেখায় বৃন্দা। বাড়ির প্রত্যেকে সেই ভিডিও দেখে রাঙাকে ভুল বোঝে। একমাত্র আক্কু বিশ্বাস করে রাঙাকে এবং রাঙাকে বোঝায় তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এদিকে আহেরি কুড়ি দিনের জন্য বাড়ি থেকে নিজের কাজের জন্য বিদেশ যাচ্ছে। আর আহেরি বাড়ি থেকে যাওয়ার আগে আক্কুর বাবা নিজের ছোট বৌমার জন্য তুলে রাখা কিছু গয়না দেখাতে চায় আর এই দেখেই তেলে বেগুনে জ্ব’লে ওঠে ময়না বৃন্দা।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২৭ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 27 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কবিতা রাঙা কে নিয়ে ৪৮ কোচিংয়ে ভর্তি করাতে গিয়েছে সেখানে গিয়ে রাঙ্গার পোশাক আশাক রাঙা কে দেখে তাকে বিচার করতে থাকে সেখানকার টিচার। আর সে টিচার lkr যোগ্য জবাব দেয় প্রমিতা অন্য দিকে সেই কচি মেয়ের একজন দক্ষ তীরন্দাজ এসে রাঙ্গামাটিকে চ্যালেঞ্জ করে। রাঙ্গামাটি ও সেই চ্যালেঞ্জ একসেপ্ট করে।
শ্বশুরের ঘর থেকে গয়না চুরি করল বৃন্দা
এদিকে আক্কুর বাবা আহেরিকে তার জন্য তুলে রাখা সমস্ত গয়না দেখাতে থাকে। আহেরির ভীষণ পছন্দ হয় গয়না, সে কথা জানায় হবু শ্বশুর মশাইকে। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখতে থাকে বৃন্দা এবং ময়না। দুজনেরই ভীষণ রাগ হয় শ্বশুরের ওপরে। এদিকে গয়না দেখানো হয়ে গেলে আক্কুর বাবা সে গয়নাগুলো ব্যাংকে রেখে আসার কথা বলে। তখনই বৃন্দা হঠাৎ ঘরে ঢুকে শ্বশুর মশাইকে বলে রোদের মধ্যে ব্যাংকে যেতে হবে না। কাল সকালে গিয়ে রেখে আসতে। যেন তার শ্বশুর মশাইয়ের জন্য কত চিন্তা, আসলে মনে মনে তো অন্য ফ’ন্দি আঁটছে।
আরও পড়ুনঃ উত্তম কুমারকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখা সত্ত্বেও সফল হিরো হতে পারেননি প্রসেনজিৎ চ্যাটার্জীর বাবা বিশ্বজিৎ!
সে কারণে ময়না বৃন্দা প্ল্যান করে। ময়না শ্বশুরমশাইয়ের জন্য নিজের হাতে পাস্তা রান্না করে তাকে খাবার টেবিলে ব্যস্ত রাখে। অন্যদিকে বৃন্দা এবং সুব্রত মিলে শ্বশুর মশাইয়ের ঘরে ঢুকে আলমারির চাবি খোঁজাখুঁজি করে, সেই আলমারি থেকে গয়না হাতাতে থাকে। এদিকে আবার আর্চারি ক্লাসে রাঙা এবং ওই মেয়েটির মধ্যে প্রতিযোগিতায় শুরু হয়। যে তিনবার সবথেকে ভালো লক্ষ্যভেদ করতে পারবে সেই হবে বিজয়ী। এবারে দেখার অপেক্ষায় রাঙা প্রমিতার মান সম্মান রাখতে পারে কিনা।

