কয়েক সপ্তাহেই ফুরিয়ে এল আয়ু! আনন্দী ধারাবাহিকের দর্শকদের জন্য বিরাট দুঃসংবাদ!

বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) জগতে কিছুদিন আগে শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক (New Serial)। নতুন ধারাবাহিকগুলি শুরু হওয়ার সাথে সাথে দর্শকদের অনেক প্রত্যাশা থাকে এই ধারাবাহিকগুলির থেকে। তবে সবসময় ধারাবাহিকগুলি দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারে না। তাইতো বেশ কিছু ধারাবাহিক শুরু হবার কয়েক মাসের মাথাতেই শেষ হয়ে যায়। অনেক ধারাবাহিকই রয়েছে যেগুলি শুরু হওয়ার তিন চার মাসের মাথাতেই শেষ হয়ে গিয়েছে।

আসলে বর্তমানে ধারাবাহিকগুলি সম্পন্ন টিআরপি রেটিং এর উপরে নির্ভর করে থাকে। ধারাবাহিকগুলি দর্শক যত ভালবাসবেন তত ভালো ফলাফল করবে। যে ধারাবাহিক বেশি সংখ্যক দর্শক দেখবেন সেই ধারাবাহিকের টিআরপি রেটিং তত বেশি হবে। আর টিআরপি রেটিং ভালো থাকলে ধারাবাহিক মাসের পর মাস ধরে চলবে। যেমন এই মুহূর্তে দর্শকদের অত্যন্ত পছন্দের এবং প্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, কথার মতো বেশ কিছু ধারাবাহিক। এই ধারাবাহিকগুলি শুরু থেকে দর্শকদের মন জয় করে নিয়েছে। আর শুরুর সময় থেকে প্রতি সপ্তাহতেই এই কয়েকটি ধারাবাহিক টিআরপি তালিকায় ১ থেকে ৩ এর মধ্যে জায়গা দখল করে ছিল।

সেরকমই জি বাংলার এক ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে, দর্শকদের জন্য রয়েছে বিরাট বড় দুঃ’সংবাদ। মাত্র কয়েকদিন হলো এই ধারাবাহিক শুরু হয়েছে। আশা করি বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে কথা বলা হচ্ছে আনন্দী ধারাবাহিককে নিয়ে। ধারাবাহিকটি শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। শুরুর সময় ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো ফলাফল করছিল। তবে বর্তমানে কমতে শুরু করেছে টিআরপি রেটিং।

anondi

বন্ধ হতে পারে আনন্দী ধারাবাহিক

ধারাবাহিক শুরু হবার প্রথম সপ্তাহের টিআরপি তালিকায় ভালো ফলাফল করেছিল। বিপরীত পক্ষকে সমানে সমানে টেক্কা দিচ্ছিল। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই টিআরপি রেটিং কমতে শুরু করেছে। যার ফলে দুশ্চিন্তায় পড়েছেন ধারাবাহিকের দর্শক। দর্শকদের ধারণা এভাবে চলতে থাকলে খুব বেশিদিন ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় টিকে থাকতে পারবে না।

আরও পড়ুনঃ নন্দিনীর ইন্ধনে বেপরোয়া হয়ে উঠল তিতির! অনিশ্চয়তার মুখে আদি-আনন্দীর সংসার

ধারাবাহিকের হাত ধরে আবারো জি বাংলার পর্দায় ফিরে এসেছে জনপ্রিয় জুটি অন্বেষা-ঋত্বিক। এর আগেও জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিকে এই জুটিকে আমরা দেখতে পেয়েছিলাম। দর্শকরা ভেবেছিলেন এই জুটি হয়তো আবারো নতুন ধারাবাহিকের মাধ্যমে বাজিমাত করবে। কিন্তু দু সপ্তাহ পরেও সেই ছবি এখনো চোখে পড়েনি টিআরপি তালিকায়। তাই হয়তো খুব শীঘ্রই ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে। যদি এই বিষয়ে এখনও কোন সঠিক খবর পাওয়া যায়নি, এটা সম্পূর্ণ দর্শকদের ধারণা।

Back to top button