নন্দিনীর ইন্ধনে বেপরোয়া হয়ে উঠল তিতির! অনিশ্চয়তার মুখে আদি-আনন্দীর সংসার

নতুন শুরু হওয়ার ধারাবাহিক গুলির মধ্যে যেগুলি খুব তাড়াতাড়ি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সেগুলোর মধ্যে একটি হলো জি বাংলায় (Zee Bangla) ‘আনন্দী’ (Anondi)। একটু একটু করে ধারাবাহিকের গল্প সকলের মন জয় করে নিচ্ছে। টিআরপি তালিকায় ধীরে ধীরে জায়গা দখল করে নিচ্ছে। ধারাবাহিকের শুরু থেকেই আদি আনন্দীর জুটি এক্কেবারে জমজমাট।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদি বাড়ির সকলে সামনে আনন্দীর ভাত কাপড়ের দায়িত্ব নেই, আনন্দী আদির মন ভালো রাখার দায়িত্ব নেয় সবার সামনে। এদিকে আনন্দী বাড়ির সবাইকে নিজের হাতে রান্না করা পায়েস খাওয়ানোর আগে আদির থেকে একটা অনুমতি নেয়। আনন্দী জানায় সে তার নার্সিং এর কাজ চালিয়ে যেতে চাই। সবার সামনেই আদি আনন্দীকে জানায়। আনন্দীর যেটা ইচ্ছে আনন্দী সেটা করতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নেই এই বাড়িতে।

আনন্দী আজকের পর্ব ২৭ অক্টোবর (Anondi Today Episode 27 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী বাড়ির সবাইকে পায়েস খাওয়ায়। বাড়ির সবাই তারপর যে যার মত কাজে বেরিয়ে যায়। এদিকে আদিকেও পায়েস খাওয়ায়। তারপর আদিও নিজের কাজে বেরিয়ে পড়ে। এরপরে বাড়ি ছেলেদের খাওয়া হয়ে গেলে এক এক করে বাড়ির সব মেয়েরা খেতে বসে পড়ে। ঠাম্মি, চৈতি, আদির বোন সবাই খেতে বসে এদিকে আনন্দী লাহিড়ী বাড়ির গুরুত্বপূর্ণ দুজন দিয়া এবং প্রহ্লাদ যারা সব সময় লাহিড়ী বাড়ির খেয়াল রাখছে, তাদেরকেও একসাথে একই টেবিলে খেতে বসতে বলে আনন্দী। একপ্রকার জোর করেই দুজনকে খেতে বসায়। বাড়ির কাজের লোকরা একসাথে একই টেবিলে খেতে বসছে দেখে অয়ন্তিকা তো রেগে খাবার টেবিল থেকে উঠে যায়। কিন্তু ঠাম্মির ধমকানিতে আবারো খেতে। আনন্দী চায় যারা লাহিড়ী বাড়ির খেয়াল রাখে তারাও একসাথে বসে খাবে আজকের দিনে। এরপর আনন্দী দিয়া এবং প্রহ্লাদ দুজনকে একসঙ্গে পায়েস খেতে দেয়।
নন্দিনীর সাথে হাত মেলালো তিতির
এদিকে সন্ধ্যেবেলা আনন্দী এবং আদির ফুলশয্যার আয়োজন করে বাড়ির সবাই মিলে। আদির খাট সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়। আদির দুই বৌদি মিলে সুন্দর করে খাট সাজিয়ে দিয়েছে। অন্যদিকে তিতিরকে আরো উস্কে দিতে থাকে নন্দিনী। আনন্দী এবং আদির ভাত কাপড়ের ভিডিও দেখিয়ে তিতিরের কষ্ট আরো বাড়িয়ে তোলে। তিতিরকে উস্কানি দিতে থাকে আদি এবং আনন্দীকে আলাদা করে দেওয়ার জন্য।
আরও পড়ুনঃ ‘মানুষ ঠিক করে দেবে আমি কিভাবে ম’রবো’- সর্বসমক্ষে নিজের অন্তিম কাল ঘোষণা করলেন অভিনেত্রী!
এদিকে লাহিড়ী বাড়িতে আদি আনন্দীর ফুলশয্যার আগে তাদের মালাবদল করানো হয়। আদি রাজি না হলেও তাকে ছাড়া হয়না। আর নন্দিনী তিতির মিলে প্ল্যান করে আদিকে মিথ্যে ইমারজেন্সি পেশেন্টের কথা বলে নার্সিংহোমে নিয়ে আসে। অন্যদিকে রকেট চলে আসে আনন্দী আদির মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করতে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

