‘মানুষ ঠিক করে দেবে আমি কিভাবে ম’রবো’- সর্বসমক্ষে নিজের অন্তিম কাল ঘোষণা করলেন অভিনেত্রী!

টলিউডের অন্যতম হটেস্ট এবং সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। স্পষ্ট সত্যি কথা বলার জন্য বেশিরভাগ সময় খবরের লাইম লাইটে উঠে আসে স্বস্তিকার (Swastika Mukherje) নাম। এছাড়া স্বস্তিকার সাহসী পোশাক এবং ফটোশুটের কারণে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে চর্চায় থাকেন তিনি। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল স্বস্তিকা মুখার্জি অভিনীত ছবি টেক্কা।
চলতি মাসের ৮ তারিখ মহা পঞ্চমী দিনে মুক্তি পেয়েছিল এই ছবি। ছবিতে অভিনেতা দেব এবং রুক্মিণী মৈত্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন স্বস্তিকা। ছবিতে স্বস্তিকাকে একেবারে অন্য চরিত্রে দেখা গিয়েছে। সিনেমা হলে ছবিটি বেশ রমরমিয়ে চলেছে।
এরই মাঝে স্বস্তিকার একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে ‘আমি যখন ম’রবো তখন মানুষ ঠিক করে দেবে আমি কিভাবে ম’রবো। ফেসবুকে কিছুদিন আগে একজন আমাকে লিখেছিলেন আপনি ম’রছেন না কেন, সেটাতেও জ্বালা আমি কিভাবে ম’রবো। সেটা নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করবেন। অনেকে বলতেই পারেন ইলেকট্রিক চুল্লিতে কেন আপনার দেহ পোড়ানো হল, কাঠের চুল্লিতে কেন নয়।’
অভিনেত্রী আরো বলেন ‘আমার মা’রা যেতে এখনো অনেক সময় আছে। ৭০-৮০ বছর অবধি আমি থাকব, সেরকমই খবর পেয়েছি। আমি একজন জ্যোতিষীকে আমার কুষ্টি দেখিয়েছিলাম হাত দেখিয়েছিলাম। তিনি সেরকমই একটা ধারণা দিয়েছেন আমাকে। তখন আমি মানুষকে জিজ্ঞাসা করব কিভাবে আমার মৃতদেহটা তারা দেখতে চায়।’
আরও পড়ুন: বিপ্লবের গান নতুনভাবে ধরা দিল রাহুল মজুমদারের কন্ঠে! মুক্তি পেল ‘কমবে অ’সুখ’
আসলে অভিনেত্রী বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ক’টাক্ষের শিকার হচ্ছেন। কয়েকদিন আগেই তিলোত্তমা কাণ্ডে অভিনেত্রী রাস্তায় প্রতিবাদে নেমেছিলেন। তার কয়েকদিন পরেই তার ছবি টেক্কা মুক্তি পেয়েছে। যার কারণে অভিনেত্রীকে বেশ অনেক জমায়েত এবং মিছিলে দেখা যায়নি। তাই নিয়ে অনেকেই মনে করছেন অভিনেত্রী নিজের ছবি প্রচারের জন্যই মিছিলে যোগ দিয়েছিলেন। যার কারণে অভিনেত্রীকে ক’টাক্ষের শি’কার হতে হয়েছে।

