গরিবের সুপারম্যান অগ্নি! হাত দিয়ে আটকে দিল আস্ত একটা লরি! কথার নতুন প্রোমো দেখে হেসেই খু’ন দর্শক

কিছু কিছু পুরোনো ধারাবাহিকের মধ্যে স্টার জলসার একটি ধারাবাহিক হলো ‘কথা’ (Kotha) ধারাবাহিক। ধারাবাহিকে কথা অগ্নিভর জুটি এতটাই জনপ্রিয় যে দর্শক ভেবে নেন তারা বাস্তবে সম্পর্কে রয়েছেন। তাইতো তাদের জুটি দর্শকমহলে এতটা জনপ্রিয়। ধারাবাহিকের পরিবারের মিলেমিশে থাকার গল্প দর্শকদের বেশ পছন্দের। ধীরে ধীরে কিভাবে কথা গুহ বাড়ির একজন হয়ে উঠেছে সেই গল্পই ধারাবাহিকে দেখানো হয়েছে প্রথম দিন থেকে।

ধারাবাহিকে বর্তমানে গুহ বাড়ির পুজোর পর্ব দেখানো হচ্ছে। আর এদিকে অগ্নির মা ফিরে এসেছে। সেই নিয়ে নানান রকম কান্ড দেখানো হচ্ছে। চিত্রা সবসময় কথা এবং অগ্নির মা সঞ্চিতার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কখনও কথাকে জলে ফেলে দিচ্ছে আবার কখনও সঞ্চিতাকে বাড়ির বাইরে ছেড়ে আসছে। এবারে তো আর ভ’য়ঙ্কর জিনিস দেখানো হল প্রোমোতে। যা দেখে রীতিমতন ট্রোল, হাসাহাসি চলছে।

Kotha, Star Jalsha, Bengali Television, Bengali Serial, Bengali actress, Star Jalsha, কথা, স্টার জলসা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা, Kotha Today Episode, Kotha Today Episode 26 কথা আজকের পর্ব ২৬ মে, কথা আজকের পর্ব

সম্প্রতি প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে যে বিজয়া দশমীর দিন বাড়ির সবাই মিলে মায়ের বরণ সিঁদুর খেলার পর মায়ের ভাসানের জন্য রওনা দিয়েছে গুহ বাড়ির সবাই। কথার সাথে সঞ্চিতা আগে আগে হাঁটতে থাকে। এদিকে চিত্রা প্ল্যান কত থাকে এই দশমীর দিনে কথা এবং সঞ্চিতাকে একসঙ্গে সরিয়ে দেওয়ার। এর পরে দেখা যায় যে গাড়ি করে মায়ের ভাষণ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়ির ব্রেকের তার কেটে দেয় চিত্রা।

সবাই মায়ের বিসর্জনের জন্য রওনা হলে কথা সঞ্চিতাকে নিয়ে এগোতে থাকে, আর পিছনে আসতে থাকে গাড়িটি। এরপর দেখা যায় গাড়িটি ব্রেক থামাতে পারে না এবং কথা সঞ্চিতার দিকে এগিয়ে আসে। তারপর হঠাৎ অগ্নি এসে হাত দিয়ে গাড়িটি থামিয়ে দেয়। আর এই প্রোমো ভিডিও দেখার পর থেকেই দর্শকদের মধ্যে হাসাহাসি চলছে।

এই দৃশ্য দেখে দর্শকদের হাসি তো আর ধরে না। এভাবে কোন নায়ক হাত দিয়ে গাড়ি থামিয়ে দেয়। এরকম অদ্ভুত ঘটনা আগেও দেখানো হয়েছে এই ধারাবাহিকে। এর আগের বার কথা এবং অগ্নি পাহাড়ে ঘুরতে গিয়ে সেখানে বাঘের মুখে পড়েছিল কথা। সেখান থেকে কথা কে অগ্নি উদ্ধার করেছিল। বাঘের সাথে মুখোমুখি দাঁড়িয়ে কথা কে বাঘের মুখের সামনে থেকে নিয়ে এসেছিল অগ্নি। যা নিয়েও হাসাহাসি হয়েছিল। এবারেও ট্রোলের হাত থেকে রেহাই পেলেন ধারাবাহিকটি। নতুন প্রোমো ভিডিও দেখে দর্শকদের হাসি আর ধরে না।

ট্রোলের মুখে কথা ধারাবাহিক

একজন দর্শকদের আবার দাবি করেছে কি পরিমাণ গাঁ’জা খেলে এই ধরনের কাজ করে মানুষ। অগ্নি চাইলেই কথা এবং মাকে ধাক্কা দিয়ে গাড়ি সামনে থেকে সরিয়ে দিতে পারত। কিন্তু তা না করে নিজের হাত দিয়ে গাড়ি আটকে নিজেকে সুপারম্যান প্রমাণ করতে চাইলো। আরো অনেকেই নানান ধরনের সমালোচনা করেছে প্রোমো ভিডিওটি দেখে।

আরও পড়ুনঃ আনন্দীর মুখে এঁটো খাবার ছুড়ে মা’রল আদির বাবা! শ্বশুরের অহংকারে ঝা’মা ঘষে দিল আনন্দী!

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button