এক সুতোয় বাধা পড়ল আদৃত-পারিজাত! ‘মিত্তির বাড়ি’র হাত ধরে এবার নতুন জুটি!

বর্তমান সময়ে দর্শকদের অত্যন্ত পছন্দের এবং জনপ্রিয় একজন অভিনেতা হলেন আদৃত রায় (Adrit Roy)। মিঠাই ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। সেই সময়ে অসংখ্য মেয়ের ক্রাশ হয়ে উঠেছিলেন। রাতারাতি ছড়িয়ে পড়েছিল তার জনপ্রিয়তা। মিঠাই ধারাবাহিকে অভিনয় করার আগে বড় পর্দায় বেশ কিছু কাজ করেছে আদৃত (Adrit Roy)। সেই সময় ততটা জনপ্রিয়তা পাননি, মূলত মিঠাই ধারাবাহিকের হাত ধরেই তার জনপ্রিয়তা শুরু হয়।

মিঠাই ধারাবাহিক শেষ হয়েছে আজ অনেক মাস কেটে গিয়েছে। তবে আদৃতের জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি। আজও দর্শক অভিনেতার ফেরার অপেক্ষায় বসে আছেন। আদৃতকে কবে আবার ছোটো পড়তে দেখা যাবে সেই নিয়ে এর পর্দায় দেখা যাবে সেই নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল দর্শক মহলে। তবে কোন উত্তর মেলেনি, এবারে শোনা যাচ্ছে খুব শীঘ্রই ছোটপর্দায় ফিরতে চলেছে আদৃত। সে কথা শোনা যাচ্ছে বহুদিন ধরে।

Mithai, Zee Bangla Bengali television, Bengali Serial, Bengali cinema, Adrit Roy, বাংলা সিরিয়াল, বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, আদৃত রায়

মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর অভিনেতা ফিরে গিয়েছিলেন বড় পর্দায়। পাগল প্রেমী সিনেমার জন্য শুটিং করছিলেন অভিনেতা। তবে শুটিং শেষ হওয়ার আগেই প্রোডাকশন হাউজের সাথে বচসায় জড়িয়ে পড়েন আদৃত। সেই জন্যই শুটিং মাঝপথে থেমে গিয়েছে। তাই আবারও ছোট পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে আদৃত। খুব শীঘ্রই তাকে ছোট পর্দার নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে।

প্রকাশ্যে এলো আদৃতের নতুন নায়িকার নাম

খুব শীঘ্রই একটি অন্যরকম প্রেমের গল্প নিয়ে ছোট পর্দায় আসতে চলেছে আদৃত। তবে নায়িকা কে হবে সেই নিয়ে দর্শকের মনে কৌতূহল রয়েছে। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে সামনে এসেছে সেই খবর। জানা গিয়েছে, আদৃতের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে চলেছে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। যাকে হইচই এর ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: পাঁচ তলার মল পুরোটাই টুকলি! ‘কে আপন কে পর’-কে আগাপাশতলা টুকে দিল ’রাঙামতি তীরন্দাজ’

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ধারাবাহিকের নাম ‘মিত্তির বাড়ি’। পারিবারিক এই গল্প নিয়ে খুব শীঘ্রই আদৃত পারিজাত আসছে ছোট পর্দায়। এছাড়া ধারাবাহিকের অন্যান্য চরিত্রে দেখা যেতে চলেছে শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অম্লান মজুমদারের মতো অভিনেতাদের। চলতি বছরের শেষের দিকেই নতুন ধারাবাহিক নিয়ে জি বাংলার পর্দায় আসবেন সকলের প্রিয় অভিনেতা আদৃত রায়।

Back to top button