আদির স’ন্দেহ দূর করতে অ’গ্নিপরীক্ষা দেবে আনন্দী! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো

জি বাংলার (Zee Bangla) পর্দায় প্রায়শই নতুন নতুন ধারাবাহিক শুরু হয়। বিভিন্ন ধরনের গল্প দিয়ে দর্শকদের মন জয় করে চলছে জি বাংলা। সম্প্রতি সেরকমই একটি ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায় ‘আনন্দী’ (Anondi)। ধারাবাহিকে টেলিভিশন জগতে দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জুটি বেঁধেছেন। আর আগেও আমরা এদের জুটি বাঁধতে দেখেছি। ধারাবাহিকে জুটি বেঁধেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)।
ধারাবাহিকের শুরুতেই দেখানো হয়েছে আনন্দী একজন সাধারণ পরিবারের মেয়ে সে পেশায় একজন নার্স। তার চিকিৎসা করার পদ্ধতি বাকি নার্সদের তুলনায় একেবারেই আলাদা। নিজের মতো করে সে সব রোগীদের চিকিৎসা করে এবং তাদের সারিয়ে তোলে। অন্যদিকে আদিদেব হল একজন বিশিষ্ট নামকরা ডাক্তার। তার চিকিৎসা ভীষণই কড়া ধাঁচের। ধারাবাহিকের শুরুতেই বোঝা যাচ্ছে আদিদেব এবং আনন্দী দুজন একেবারে বিপরীত মেরুর মানুষ। একজন হাসিখুশি প্রাণোচ্ছল এবং অন্যজন গোমরা মুখো।

বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। আনন্দীকে রকেটের হাত থেকে উদ্ধার করতে তাকে বিয়ে করে আদি। বাড়ির সকলের সামনেই বিজয় দশমীর দিন আনন্দীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। তারপর থেকে একের পর এক বাধা আসছে তাদের সামনে। নন্দিনী নানারকম ভাবে চেষ্টা করছে আদি আনন্দীকে আলাদা করার। বাড়ির বেশিরভাগ মানুষই আদি আনন্দীর এই বিয়ে মানতে পারছে না।
এদিকে আদিকে ভালোবাসে তার বন্ধু তিতির। তাই সে আদি আনন্দীর বিয়ে মেনে নিতে পারছে না। তাই নন্দিনীর উস্কানিতে তিতির লাহিড়ী বাড়িতে এসে আদি আনন্দীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে। কিন্তু তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে না। এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে, যা দেখে উত্তেজিত হয়ে পড়েছেন দর্শক। প্রত্যেকেই ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রকাশ্যে এলো আনন্দী ধারাবাহিকের নতুন প্রোমো
ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা গেছে আদি আনন্দীর বৌভাতের অনুষ্ঠানেই তাদের মালা বদলের আয়োজন করেছে মা ঠাম্মি। আর সেই অনুষ্ঠানেই হঠাৎ করে বাধা দেয় রকেট। রকেট এসে দাবি করে আনন্দী রকেটকে টাকা দিয়ে এই সমস্ত কিছু প্ল্যান করেছে, যাতে সে আদিকে বিয়ে করতে পারে। এর পরের রকেট আদিকে একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে আনন্দী রকেটকে টাকা দিচ্ছে। আসলে আনন্দী কিছুদিন আগেই রকেটকে তার 5 লক্ষ টাকার ঋণ শোধ করে দিয়েছে। সেই ভিডিও দেখিয়ে আদিকে ভুল বোঝায় রকেট। রকেটের ভিডিও বিশ্বাস করে আদিও আনন্দীকে ভুল বোঝে এবং তাকে ২১ দিন সময় দেয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। যদি আনন্দী নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে সে যেন লাহিড়ী বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন আনন্দী জানায় সে নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করে ছাড়বে। আর এই প্রোমো ভিডিও দেখার পর থেকেই দর্শক এই এপিসোড দেখার জন্য অপেক্ষা করছেন।
আরও পড়ুনঃ মাঝরাতে তিতির সঙ্গে ঘনিষ্ঠ আদি! আনন্দীর সিঁদুরে মেঘ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

