মাঝরাতে তিতির সঙ্গে ঘনিষ্ঠ আদি! আনন্দীর সিঁদুরে মেঘ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়ার ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘আনন্দী’ (Anondi)। ধারাবাহিকে ফের আরও একবার জনপ্রিয় জুটিকে একসাথে দেখা গিয়েছে। টিআরপি তালিকাতেও ধীরে ধীরে ভালো ফলাফল করতে শুরু করেছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে বর্তমানে আদি আনন্দীর নতুন বৈবাহিক জীবনের টানাপোড়েন নিয়ে গল্প দেখানো হচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদি এবং আনন্দীর মধ্যে দূরত্ব তৈরি করার জন্য তিতিরকে কাজে লাগায় নন্দিনী। তিতিরকে ভুলভাল বুঝিয়ে লাহিড়ী বাড়িতে পাঠিয়ে সেখানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। তিতির মদ খেয়ে এসে আদিকে নিজের মনের কথা বলতে থাকে। সেই দেখে আনন্দীর মনে অনেক প্রশ্ন ওঠে তাদের সম্পর্ক নিয়ে। আর এটাই চাইছিল নন্দিনী।

আনন্দী আজকের পর্ব ২৫ অক্টোবর (Anondi Today Episode 25 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি তিতিরকে বাড়ি পৌঁছে দিয়ে মাঝরাতে বাড়ি ফেরে, সেই নিয়ে বিজয়া আদি বাড়ি ঢোকার সাথে সাথে নানান রকম প্রশ্ন করতে থাকে এবং তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন তোলে। বিজয়া বিয়ে আসার পর থেকেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নন্দিনী বরাবর অনিরুদ্ধ এবং বিজয়ার মাঝে পাঁচিল হয়ে দাঁড়িয়েছে। নিজের ছেলে যাতে সেই পথে চালিত না হয় সেই দিকেই নজর দিচ্ছে বিজয়া। আনন্দীর যাতে কোনরকম অসম্মান না হয় সেটা দেখার দায়িত্ব বিজয়ার। আর ছেলেকেও সেই দায়িত্বের কথাই মনে করিয়ে দেয়।
আদিকে নিজের দায়িত্ব মনে করিয়ে দেয় বিজয়া
এরপর আদি আনন্দীকে বলে আনন্দীকে সে যেমন দায়িত্ব নিয়ে বিয়ে করে নিয়ে এসেছে ঠিক তেমনই তিতিরকে বন্ধুত্বের দায়িত্বে বাড়ি পৌঁছে দিয়েছে। তাই তার দায়িত্ববোধ নিয়ে কোনো প্রশ্ন না করাই ভালো। এদিকে ঠাম্মিও না ঘুমিয়ে জেগে বসেছিল আদির জন্য। এরপরদিন সকালে আদি আনন্দীর বৌভাতের ব্যবস্থা করা হয়। আনন্দী নিজের হাতে পায়েস রান্না করে বাড়ির সকলের জন্য।
আরও পড়ুনঃ কন্যা সন্তানের জন্মের তিন মাসের মধ্যেই ফের নতুন সদস্য! সুখবর ভাগ করে নিলেন রাহুল-প্রীতি!
আদির ঠাম্মি অনিরুদ্ধকে ছেলে ছেলের বউয়ের বৌভাত এর আয়োজন করতে বললে আবারো অপমান করে অনিরুদ্ধ। আনন্দীকে নিজের ছেলের বউ হিসেবে কিছুতেই স্বীকার করবে না সে। তখন আদি প্রতিবাদ করে ওঠে। বাবার সঙ্গে তার আবারো কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে আদি আনন্দীর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হলে সেই দৃশ্যে ভিডিও করে নন্দিনী পাঠায় তিতিরকে। এবারে দেখার অপেক্ষা আদি আনন্দীর এই নতুন পথ চলায় কি কি বাধা আসে।

