কন্যা সন্তানের জন্মের তিন মাসের মধ্যেই ফের নতুন সদস্য! সুখবর ভাগ করে নিলেন রাহুল-প্রীতি!

টেলিভিশনের পর্দার জনপ্রিয় জুটি হলো রাহুল প্রীতির (Rahul-Prity) জুটি। দুজনেই বিভিন্ন ধারাবাহিককে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। রাহুলকে কিছুদিন আগে পর্যন্ত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরি পাইস হোটেলে নায়ক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। প্রীতিও বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে থাকেন। নিজেদের অভিনয়ের মাধ্যমে তারা দর্শকমহলে প্রত্যেকের কাছে জনপ্রিয়। কিছুদিন আগেই তাদের জীবনে এসেছে কন্যা সন্তান, ফের আরও একবার সুখবর ভাগ করে নিলেন দম্পতি।

রং রুট বলে এক বাংলা ছবির সেটে রাহুলের সঙ্গে প্রথম আলাপ প্রীতির। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন দুজনে। বিয়ের ৪ বছর পর কোলে এসেছে তাদের প্রথম সন্তান। গত ১৪ ই আগস্ট মেয়েদের রাত দখলের দিনে কন্যা সন্তানের জন্ম দেন জনপ্রিয় তারকা দম্পতি রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস। মেয়ে হওয়ার পর তার প্রথম ঝলক সকলেই দেখেছেন। এখনো নতুন মা বাবার সন্তান কে ঘিরেই সময় কাটছে।

rahul prity

 

তবে তিন মাস কাটতে না কাটতেই ফের নতুন সুসংবাদ দিলেন রাহুল প্রীতি। সম্প্রতি নতুন সদস্য আসার সুখবর সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে ভাগ করে নিলেন রাহুল। তাদের পরিবারের নতুন সদস্যের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে সবার আলাপ করালেন অভিনেতা নিজে। বহুদিন ধরেই রাহুল প্রীতি তাদের নতুন সদস্যের অপেক্ষা করছিল।

রাহুল প্রীতির ঘরে এলো নতুন সদস্য

কিন্তু সকলের মনেই কৌতূহল জন্মেছে কে এই নতুন সদস্য? কিছুদিন আগেই নিজেদের নতুন ফ্ল্যাট কিনেছেন সেখানেই নিজেদের মতন করে সংসার সাজিয়ে নিয়েছেন দুজনে। এবারে সেই ফ্ল্যাটে নিয়ে এলেন নিজেদের নতুন সদস্যকে। সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন রাহুল। যে সে গাড়ি নয়, মাহিন্দ্রা থর রক্স এর একেবারে সেরা মডেল।

আরও পড়ুনঃ জন্মদিন পেরোতেই ঘটে গেল মা’রাত্মক অঘটন! অভিনেতা যশ দাশগুপ্তর জীবনে বিরাট দুঃসংবাদ!

নতুন গাড়ি কিনতে বাবা, মা, স্ত্রী, মেয়েকে নিয়ে গেছিলেন রাহুল। কেক কেটে সেই মুহূর্ত উদযাপন করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সবাই মিলেই বাড়ির নতুন সদস্যকে বাড়িতে নিয়ে এসেছেন। মেয়ে হবার পর বেশ কয়েকদিন বাড়িতে মেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন রাহুল, এবারে ধীরে ধীরে কাছে ফেরার পালা।

Back to top button