জন্মদিন পেরোতেই ঘটে গেল মা’রাত্মক অঘটন! অভিনেতা যশ দাশগুপ্তর জীবনে বিরাট দুঃসংবাদ!

টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম জুটি হল নুসরত-যশ (Nusrat -Yash) এর জুটি। বেশ কয়েক বছর হল যশ এবং নুসরত (Nusrat -Yash) একসঙ্গে রয়েছেন। প্রথমদিকে তাদের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। নুসরত যখন তার প্রাক্তন স্বামীর সাথে বৈবাহিক সম্পর্কে ছিলেন তখন থেকেই যশের সাথে অবৈধ সম্পর্ক নিয়ে চর্চা হয়েছিল। পরবর্তী সময়ে অভিনেত্রীর গর্ভবতী হওয়ার খবর সামনে আসে, সেই নিয়ে তোলপাড় হয়ে গেছিল গোটা সোশ্যাল মিডিয়া। কারণ অভিনেত্রীর স্বামী নিখিল জানিয়েছিলেন নুসরতের গর্ভের সন্তান তার নয়।
তারপর তো ধীরে ধীরে জানা যায় নুসরত এবং যশ সম্পর্কে ছিলেন। আর নুসরতের গর্ভে যশের সন্তান রয়েছে। তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর। এখন যশ নুসরতের ছেলে অনেকটা বড় হয়ে গিয়েছে। বাবা মায়ের সাথে হামেশাই তার বিভিন্ন ছবি দেখা যায়। কিন্তু জন্মদিন যেতে না যেতেই বড় বি’পদের মুখে পড়লেন অভিনেতা যশ।
অক্সিডেন্টের সম্মুখীন যশ দাশগুপ্ত
কিছুদিন আগেই গিয়েছিল যশের জন্মদিন। নিজের পার্টনারের জন্মদিন ধুমধাম আয়োজনে পালন করেছে নুসরত। ১০ অক্টোবর ছিল যশের জন্মদিন। সেইদিন কেট কাটা থেকে শুরু করে পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া হৈ হুল্লোরে মাধ্যমে দিনটা কাটিয়েছেন যশ। যশের জন্মদিনে আনা হয়েছিল সুপার-ড্যাড লেখা কেক। এরমধ্যে এলো দুঃ’সংবাদ।
জন্মদিনের মাত্র কয়েকদিন বাদেই যে এরকম বিপদের মুখে পড়বেন যশ সেটা কেউই কল্পনা করতে পারেননি। অভিনেতার শুভাকাঙ্খীরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন অভিনেতার এই খবর পেয়ে। ইতিমধ্যেই সকলে খোঁজ খবর নিতে ফোন করছেন। ফোনেই সবটা জানিয়েছেন নুসরত।
আরও পড়ুন: জি বাংলার অধঃপতন! প্রধান চ্যানেলের এ কি হাল! টিআরপিতে ছক্কা মারলো জলসা
জন্মদিনের কয়েকদিন বাদেই গাড়ি নিয়ে শপিং করতে গিয়েছিলেন যশ। সেখানেই একটি ছোট অক্সিডেন্টের সম্মুখীন হতে হয় অভিনেতাকে। খুব বড় কিছু না হলেও হাতে চোট পেয়েছেন তিনি। সেই চোট সারতে এখনো তিন চার দিন সময় লাগবে। ডাক্তার জানিয়েছেন যে চিন্তার কোন বিষয় নেই। কয়েকদিন ওষুধ খেয়ে বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবেন অভিনেতা।

