নিজেদের স্বার্থে বিসর্জন দিয়েছেন তিনটি শিশুর প্রাণ! ক্ষোভের মুখে ময়না-সম্রাট জুটি!

টলিউডের জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি জুটি হলো ময়না সম্রাটের (Moyna -Samrat) জুটি। টেলিভিশনের পর্দাতে তারা দুজনই বেশ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। বহু বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন দুজনে। একাধিক ধারাবাহিকের একাধিক চরিত্রে তাদের অভিনয় করতে দেখা গেছে। অভিনয় জগতে আসার পরে একে অপরের সঙ্গে পরিচয় হয় ময়না সম্রাটের (Moyna -Samrat)। সেখান থেকেই তাদের মধ্যে আলাপ এবং প্রেম।

সেই প্রেম তারা নিয়ে গিয়েছিলি বিয়ের মন্ডপ পর্যন্ত। বর্তমানে দীর্ঘ কয়েক বছর হল তারা বৈবাহিক জীবন কাটাচ্ছেন। তবে তাদের প্রেম বাড়িতে থেকে মেনে নেয়নি প্রথম থেকেই। সেই কারণে ২০০২ সালে বাড়ির অমতেই পালিয়ে গিয়ে বন্ধুদের সাহায্যে বিয়ে করেন তারা। বিয়ের পরেও তাদের মেনে না নেওয়ায় একটি এক কামরা ছোট্ট ঘর ভাড়া নিয়ে সেখানে নিজেদের সংসার শুরু করেন। কিন্তু সেই হিসেবে তাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। তাই সেই সময় তাদের প্রচন্ড পরিশ্রম করতে হয়েছিল।

নিজেদের অতীত জীবনের কথা জানালেন ময়না-সম্রাট

তাদের জুটিকে দর্শক ভালোবাসা দিয়েছেন ঠিকই কিন্তু বহুবার তাদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাদের জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যা তাদেরকে দর্শকের কাছে ঘৃণার পাত্র করে তুলেছে। স্টার জলসা জনপ্রিয় একটি হিট রিয়ালিটি শো ছিল জুড়ি নাম্বার ওয়ান। সেখানেই অংশগ্রহণ করেছিল সম্রাট এবং ময়না। সেখানে এসেই নিজেদের জীবনের অজানা গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছি।

ওই শোতে এসে দম্পতি জানিয়েছিলেন দু’বার পরিকল্পনা ছাড়াই ময়না অন্তঃসত্ত্বা হন এবং আর্থিক কারণেই মূলত গর্ভপাত করাতে বাধ্য হয়েছিলেন। ময়না জানিয়েছিলেন যে , “তৃতীয়বার গর্ভপাত করানোর সময় আমার খুব কষ্ট হয়েছিল, মনে একটা বিষয় চলছিল, আমার জীবনে কি এমনটাই ঘটতে থাকবে? আমি কি কোনওদিন নিজের সন্তানের মুখ দেখতে পাব না?”

আরও পড়ুন: শীর্ষস্থান দখল করল ফুলকি! টিআরপি তালিকায় ধামাকা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

এই ঘটনা সামনে আসার পর থেকে একাধিকবার দর্শকের ক্ষোভের মুখে পড়তে হয়েছে দুজনকে। তবে নিজেদের অতীত জীবনে সেই সমস্ত অন্ধকার দিক ভুলে গিয়ে আজ তারা সুখে সংসার করছে। তাদের দুই যমজ সন্তানকে নিয়ে। তাদের আর্থিক অবস্থা এখন বেশ সচ্ছল। বিবাহের ১৬ বছর পর ২০১৮ সালের নভেম্বর মাসে তারা দুই জমজ সন্তানের জন্ম দেয়।

Back to top button