রুদ্রমূর্তি ধারণ করল ঝিলিক! ভয়ে গুটিয়ে গেল পিসিমণি! জমে ক্ষীর আজকের পর্ব!

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখিকে যেই ওষুধ দিয়ে রাইমা এবং পিসিমণি ঝিমিয়ে রাখত সেই ওষুধ ঝিলিকের খাবারেও মিশে তাকে খাইয়ে দেয়। আসলে তারা বুঝতে পারে না যে আঁখির মধ্যে কি পরিবর্তন এসেছে তাই জন্য ওষুধের ওষুধের ডোজ কিছুটা বাড়িয়ে দেয়। আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ঝিলিক। তার প্রচন্ড শরীর খারাপ শুরু হয়ে যায়। আর সেটাই চাইছিল পিসিমণি এবং রাইমা। এদিকে আঁখির ঝিলিকের জন্য ভীষণ চিন্তা হতে থাকে, ঝিলিকের বস্তিতে আঁখি ঝিলিক সেজে রয়েছে। কিন্তু কেউ এখনো পর্যন্ত ধরতে পারেনি। পরে কি হবে কেউ জানে না।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুই শালিক Today Episode 22 October, দুই শালিক আজকের পর্ব ২২ অক্টোবর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ২৩ অক্টোবর (Dui Shalik Today Episode 23 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় ঝিলিকের জন্য সবকিছু করছে দেবা। এমনকি কল তলায় দাঁড়িয়ে যাতে তাকে লাইন দিয়ে জল নিতে না হয় সেই ব্যবস্থাও করে দিয়েছে। আসলে আঁখিকে ঝিলিক ভেবেই একটু একটু করে তাকে মন দিতে শুরু করেছে দেবা। সেই জন্যই এতদিন পর্যন্ত দেবা যা করেনি সেই সবকিছুই করছে।

অন্যদিকে বাড়িতে ছিল না, গৌরব এবং নীলিমা। এজন্য তাদের উপর বেজায় ক্ষেপে ছিল প্রিয়রঞ্জন। এতদিন পর্যন্ত নীলিমাকে নিজের পায়ের তলাতেই রেখেছে প্রিয়রঞ্জন। কোনদিনও তাকে কথা বলার সাহস দেয়নি, নিজের স্ত্রী বলে যা খুশি ব্যবহার করেছে তার সঙ্গে। কিন্তু গৌরব এসে পড়ায় মায়ের সাথে হওয়া অ’ন্যায়ের বি’রুদ্ধে কথা বলছে। তাই মাকে নিয়ে বহু বছর পর মামা বাড়ি গিয়েছিল যাতে মা নিজের বাপের বাড়িতে প্রাণ খুলে একটু বাঁচতে পারে। সেখান থেকেই মাকে এবং মামাকে নিয়ে ফিরে আসে গৌরব। গৌরবের ঠাম্মা তো তাদের দেখে ভীষণ খুশি, কিন্তু প্রিয়রঞ্জন বাবু মোটেই খুশি হননি।

আরও পড়ুনঃ ‘নোংরা’মির একটা সীমা থাকে ছিঃ’- শুটিং ফ্লোরে এমন একটা কাণ্ড ঘটিয়ে দর্শকদের ক্ষো’ভের মুখে অগ্নি কথা!

প্রিয়রঞ্জনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গৌরব

স্ত্রী এবং ছেলে ফিরে আসায় তাদের উপর চড়াও হয় প্রিয়রঞ্জন। বিশেষ করে স্ত্রীয়ের উপর আবার পুরনো বাজে ব্যবহার শুরু করে। নিজের মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করলে তাকেও অনেক কথা শোনায়। অন্যদিকে ঝিলিক রাইমা এবং পিসিমণির দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ঘর থেকে গৌরব এবং নীলিমার গলার আওয়াজ পেয়ে শরীরে বেঁচে থাকা শক্তি নিয়ে উঠে দাঁড়ায় সে। অন্যদিকে নীলিমা বাপের বাড়ি যাওয়ার জন্য তাকে ঘরে ঢুকতে দেয় না প্রিয়রঞ্জন। মায়ের উপর হাওয়া অত্যাচার আর দেখতে পারে না গৌরব। বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেয় গৌরবের মামাকে। লজ্জায় মাথা নত হয়ে যায় গৌরব ও তার মায়ের। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হবে।

Back to top button