প্রেম করছেন ‘মন দিতে চাই’- এর অভিনেতা অভিনেত্রী! কিছুদিনের মধ্যে নিজেরাই জানাবেন সে কথা! ছবিতে একসাথে দেখা যেতেই গুঞ্জন ছড়িয়েছে টেলিপাড়ায়

২০২২ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সে তালিকায় যোগ হল ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)-র নাম। জি বাংলায় কিছুদিন আগেই এসেছে এই নতুন মেগা। ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধছেন ছোট পর্দার সাত্যকি ও বরফি, অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee) ও অরুণিমা হালদার (Arunima Halder)।

আগেই শোনা গিয়েছিল জি বাংলায় আসছে বেশ কয়েকটি সিরিয়াল। যার জেরে কোপ পড়বে, পুরনো কয়েকটি মেগাতে। এবার সামনে এল তার মধ্যে আরও একটি নতুন ধারাবাহিকের প্রোমো। নতুন মেগা আসছে শুনলে দর্শকদের মন যেমন ভাল থাকে, সেরকম কিছুটা টেনশনও থাকে। কোন পুরনো ধারাবাহিকে কোপ পড়বে, তা নিয়ে চলতে থাকে জল্পনা। তবে ঋত্বিক -অরুণিমার নতুন মেগা নিয়ে আগেই চিন্তামুক্ত হয়েছেন দর্শক।

মন দিতে চাই আগামী পর্বে ১৯ জানুয়ারি | Mon Dite Chai Advance Update Today Episode | Alpo Gossip - YouTube
স্টার জলসার (Star Jalsha) আয় তবে সহচরী (Aay Tobe Sohochori) ধারাবাহিকে শাশুড়ি-বৌমার সম্পর্কের এক নতুন আস্বাদ পেয়েছিলেন দর্শকরা। বৌমা-শাশুড়ির মারকাটারি জুটি যদি এক হয় তাহলে তারা যে কারওকেই জব্দ করতে পারে। ধারাবাহিকের শাশুড়ি এবং বৌমার চরিত্রে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের নবাগতা এক অভিনেত্রী। যাকে সবাই ধারাবাহিকে বরফি নামে চেনেন। অরুনিমার অভিনয়ে চরিত্রটি দর্শকের কাছে বেশ প্রাণবন্ত লেগেছে। কনীনিকা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের একজন দাপুটে অভিনেত্রী। বহু ছবি এবং ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের চোখে আজ একজন বড় মাপের শিল্পী। সিনে ইন্ডাস্ট্রিতে স্বভাবতই তার অভিজ্ঞতা বরফি ওরফে অরুনিমার থেকে অনেক বেশিই। তবে তাই বলে অরুনিমাও কিন্তু কিছু কম যান না। আসলে একেবারে ছোট বয়স থেকেই অভিনয় জগতের সঙ্গে তার সংযোগ রয়েছে।

‘এই পথ যদি না শেষ হয়’ এর সাত্যকি এখন বহু বাংলার মেয়ের পছন্দের পুরুষ। অমন নম্র স্বভাবের ছেলে সকলেরই কাম্য। বউকে অফুরন্ত ভালোবাসে যে, মাকে মাথায় করে রাখে যেই ছেলে সেই ছেলে বহু মেয়েই মনে মনে চেয়ে থাকে। এখন সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায়হলেন বাংলার ঘরের ছেলে। কিন্তু, ঘরের ছেলে হওয়ার পথ বিশেষ মসৃণ ছিল না তার।

Watch Mon Ditey Chai Latest Episodes Online Exclusively on ZEE5
একটা সময় চুটিয়ে থিয়েটার করতেন ঋত্বিক। কিন্তু, টাকা কোথায়? বড় হওয়ার পর বাবা বা মায়ের কাছে হাত পাতা খুবই কষ্টের। কারণ, প্রত্যেক মা বাবাই বৃদ্ধ হন, তখন ছেলে মেয়েরা হয়ে ওঠে সহায় সম্বল। এমত অবস্থায় সবজি বিক্রি পর্যন্ত করতে হয় অভিনেতাকে। সেই সময় চলছিল করোনা’র দাপট। ইন্ডাস্ট্রি ছিল পুরোপুরি বন্ধ। পুরোনো সিরিয়ালের রিপিট টেলিকাস্ট চলতো। তাই কাজের কোনো নাম গন্ধ নেই। অগ্যতা সবজি বিক্রি করতে পথে নেমেছিলেন আজকের সাত্যকি।

Mon Ditey Chai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
এবার শোনা যাচ্ছে ‘ মন দিতে চাই ‘ এর নাইকার দিদির চরিত্রে থাকা অভিনেত্রী শ্রীতমা মিত্রর সাথে প্রেম করছেন ঋত্বিক! এর আগে জি বাংলার ‘‌উমা’‌ ধারাবাহিকের খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শ্রীতমাকে। ঋত্বিক শ্রীতমার প্রেম নিয়ে বেশ ভালোই গুঞ্জন তৈরি হয়েছে টেলিপাড়ায়। তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেননি ঋত্বিক-শ্রীতমা। কিন্তু এর মধ্যেই তাদের সম্পর্কের কথা ছড়িয়ে গেছে টেলিপাড়ায়।

Watch & Enjoy All the Episodes of Mon Ditey Chai TV Serial Online on ZEE5
এমনকি জি বাংলার সোনার সংসারেও অনেক ছবিতে তাদের এক সঙ্গে দেখা গেছে। আর সেই ছবি ভাইরাল হওয়াতে তাদের প্রেম নিয়ে নিশ্চিত হচ্ছেন নেটিজেনরা। খুব শ্রীঘ্রই তারা নিজেরাই জানাতে পারেন এই খবর। তবে ততদিন পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতে হবে ভক্তদের।

Back to top button