লাহিড়ী বাড়ির বিপদে ঢাল হয়ে দাঁড়াল আনন্দী! দাদা বৌদিকে ঝেঁটিয়ে বিদায় করল সে!

ধারাবাহিক জগতে প্রতিদিনই নিত্য নতুন ধারাবাহিক শুরু হয়ে থাকে। সেরকমই জি বাংলার (Zee Bangla) পর্দাতেই কয়েকদিন আগে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী (Anondi)। ধারাবাহিকে আনন্দী এবং আদিদেবের জুটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। গল্পে আনন্দীর চরিত্রের অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা এবং আদিদেবের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দীকে আদি বিয়ে করার পর বিজয়া, ঠাম্মি প্রত্যেকে ভীষণ খুশি। তবে নন্দিনী, আদির বাবা, কাকা দাদা এরা কেউই মানতে পারছে না আনন্দীকে। অন্যদিকে আদির এই সিদ্ধান্তে কষ্ট পাচ্ছে তার বন্ধুর তিতির। কারণ তিতির আদিকে ভালোবাসার কথা বহুবার জানিয়েছে, কিন্তু আদি তার ভালোবাসায় সাড়া দেয়নি। অন্যদিকে আনন্দী এবং আদির বিয়ের কথা পৌছে গিয়েছে রকেটের কাছে। বিজয়া নিজে ফোন করে আদি আনন্দীর বিয়ের কথা জানিয়েছে আনন্দীর দাদাকে। আর সেখান থেকে জানতে পেরেছে রকেট।

anondi

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দীকে তার শ্বশুর, কাকি শাশুড়ি কেউই মেনে নিতে পারেনি। একমাত্র আদির মা, ঠাম্মি এবং আদির দুই বৌদি আনন্দীকে প্রথম দিন থেকে পছন্দ করে। কিন্তু লাহিড়ী বাড়িতে বউদের কখনোই যোগ্য সম্মান দেয়া হয় না সে কারণে তাদের কথা বলার জোর নেই। একমাত্র আদি বাড়ির বাকি পুরুষদের থেকে আলাদা। আদি যে আনন্দীকে নিজের স্ত্রীর যোগ্য মর্যাদা দেবে সেটা বোঝা যাচ্ছে।

এদিকে আনন্দী এবং আদির বিয়ের কথা শুনে তো ভীষণ ক্ষেপে গিয়েছে রকেট। এবার যে আদি আনন্দীর কোন ক্ষতি করে দেবে সে সেটাই ধরতে পারছে না কেউ। রকেট তাদের বিয়ের খবর শুনে আনন্দীর দাদা আকাশকে পাঠিয়েছে লাহিড়ী বাড়িতে আনন্দীর খোঁজখবর নিয়ে আসতে। আনন্দীর দাদা বৌদিও এসেছে লাহিড়ী বাড়িতে। আসলে আনন্দীর বাবা মারা যাওয়ার পর থেকে লাহিড়ী বাড়ির সঙ্গে একেবারেই ভালো সম্পর্ক নয় তার দাদা বৌদির। বাবার মৃ’ত্যুকে কাজে লাগিয়ে আনন্দীর দাদা এবং বৌদি মোটা অংকের ক্ষতিপূরণ চেয়েছিল কিন্তু আনন্দী সেই টাকা নিতে দেয়নি। আসলে আনন্দীর দাদা বৌদি খুবই লোভী, তারা টাকা ছাড়া আর কিছু বোঝেনা। সেই জন্য তো রকেটের মতো গুন্ডার হাতে নিজের বোনকে তুলে দিতে দুবার ও ভাবেনি আকাশ।

আরও পড়ুনঃ আঁখিকে বিক্রি করার প্ল্যান ভেস্তে দিল ঝিলিক! প্রকাশ্যে ধামাকাদার নতুন প্রোমো

লাহিড়ী বাড়ি থেকে নিজের দাদা বৌদিকে তাড়িয়ে দিল আনন্দী

লাহিড়ী বাড়িতে নিজের বোনের খোঁজ নিতে আসে দুজন। কিন্তু আনন্দী নিজের দাদা বৌদিকে এবার আর ছেড়ে দেয় না। আচ্ছা মত তাদের কথা শুনিয়ে লাহিড়ী বাড়ি থেকে বের করে দেয়। আর ভালোমতো বুঝিয়ে দেয় যে তাদের মতো লোভী দাদা বৌদির সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না আনন্দী। আজ থেকে আনন্দী তাদের সঙ্গে সম্পর্ক শেষ করল এবং ভবিষ্যতে যদি তারা কখনো লাহিড়ীর বাড়ির কোন ক্ষতি করার চেষ্টা করে তাহলে আনন্দী তাদের ছেড়ে দেবে না।

Back to top button