অসম্ভবকে সম্ভব করে তুলল ‘গোয়েন্দা পর্ণা’! মা দুর্গার দেখান পথেই হার খুঁজে পেল পর্ণা!

বর্তমানে এক্কেবারে জমজমাট জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকে বর্তমানে দুর্গাপুজোতে গণ্ডগোলের পর্ব দেখানো হচ্ছে। সেই কারণেই শেষ সপ্তাহ থেকে ধারাবাহিকের বেশ জনপ্রিয়তা বেড়েছে। দুর্দান্ত ফলাফল করেছে টিআরপি তালিকায়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পুঁটিকে কুমারী করে পুজো করায় বাধা দেয় কৃষ্ণা। কিছুতেই পুঁটিতে কুমারী সাজতে দিতে চায় না। এদিকে পুঁটি তো খুব কান্নাকাটি করছে। সেই জন্য পর্ণা নিজের বুদ্ধিতে ঠিক নিজের শাশুড়িকে রাজি করিয়ে নেয়। আসলে পর্ণা দূর্গা সেজে কৃষ্ণাকে দেখা দেয় আর কৃষ্ণা কে বলে, যদি পুঁটিকে কুমারী পূজার কুমারী না সাজানো হয় তাহলে কৃষ্ণার উপর মা দুর্গা ভীষণ অসন্তুষ্ট হবে। আর পর্ণাকে সত্যি সত্যি মা দুর্গা ভেবে ভীষণ ভয় পেয়ে যায় কৃষ্ণা। সেই কারণে পুঁটিকে কুমারী বানাতে রাজি হয়।

নিম ফুলের মধু আজকের পর্ব ২১ অক্টোবর (Neem Phuler Modhu Today episode 21 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে মা দুর্গার ভয় কৃষ্ণা পুঁটির কাছে গিয়ে ক্ষমা চায়। আর পুঁটিকে কুমারী সাজানোর কথা বলে। কৃষ্ণা বলে সে নিজের হাতে পুঁটিকে কুমারী সাজিয়ে দেবে। পরের দিন ধুমধাম আয়োজনে পুঁটির কুমারী পূজার আয়োজন করা হয়। পুঁটিকে শাড়ি গয়না দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজের হাতে সাজিয়ে নিয়ে আসে কৃষ্ণা। সমস্ত নিয়ম নিজের হাতে পালন করতে থাকে।
এদিকে ইশার কাছে সমস্ত খবরই আছে দত্ত বাড়ির। ইশার লোক সব সময় নজর রাখছে। ইশা অয়নদের জানাই এখন দত্ত বাড়িতে কুমারী পূজোর আয়োজন করা হচ্ছে। ওই নেকলেস যেখানে লুকানো আছে সেটা কোনদিনই খুঁজে পাবে না পর্ণা। তাই তাদের চিন্তা করার কোন দরকারই নেই। এক ঢিলে দুই পাখি মারা হবে। পর্ণারা নেকলেস না পেলে জেলে যাবে আর ওই হাতটা যাদের হাতে চলে আসবে। নেকলেস হবে ইশাদের। এদিকে পুজোর মধ্যেও নেকলেস নিয়ে চিন্তা করতে থাকে পর্ণা। নেকলেসটা কোথায় রাখতে পারে ইশারা সেটাই ভাবতে থাকে কারণ হাতে সময় খুবই কম।
আরও পড়ুন: আপনজনদের হারিয়ে হয়েছিলেন নিঃসঙ্গ! য’ন্ত্রণা নিয়ে ছেড়েছিলেন ইহলোক! কেমন ছিল বাঘা বাইন রবি ঘোষের শেষ জীবন?
নেকলেসের সন্ধান পেলো পর্ণা
এদিকে দত্তবাড়ি পুজোতে উপস্থিত অনেকেই বুঝতে পারে মায়ের গলার হার চকচক করছে না। সেই নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়। এদিকে বাড়িতে শুরু হয়েছে সন্ধিপূজার আয়োজন। সন্ধি পূজার সময় পর্ণা মায়ের কাছে নেকলেস খুঁজে পাওয়ার জন্য সাহায্য চাইতে থাকে। ঠিক সেই সময় পর্ণা কোন একটা ক্লু খুঁজে পায়। আর পুজো শেষ হবার পর পর্ণা সৃজনকে জানায় নেকলেসটা কোথায় আছে সেটা হয়তো জানতে পেরে গিয়েছে পর্ণা। এবার দেখার অপেক্ষা পর্ণার আন্দাজ সঠিক হয় কিনা।

