জেলের চার দেওয়ালে বন্দী ফুলকি! মাধবী কি পারবে ফুলকিকে বাঁ’চাতে?

জি বাংলাতে (Zee Bangla) জমজমাট ধারাবাহিক হল ফুলকি (Phulki)। বর্তমানে ফুলকি রোহিতের জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় প্রায় সপ্তাহেই বেঙ্গল টপার থাকে এই ধারাবাহিক। এই সপ্তাহেও দুর্দান্ত ফলাফল করেছে ধারাবাহিকটি।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকিকে সন্দেহের বসে থানা থেকে এসে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়m তাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে যাওয়া হলেও থানার বড়বাবু ফুলকি কে একেবারেই পছন্দ করে না। তাই প্রত্যেকেরই সন্দেহ ফুলকির ওপরেই মার্ডার কেস দেওয়া হবে। তাই ফুলকি কে বাঁচাতে উঠে পড়ে লেগেছে সবাই। একমাত্র ঈশিতা, রিকি এবং হৈমন্তী বিশ্বাস করে ফুলকি গুলি করেছে রুদ্রকে। তাছাড়া বাড়ির প্রত্যেকেরই ফুলকির উপরে বিশ্বাস রেখেছে।

Phulki

ফুলকি আজকের পর্ব ২০ অক্টোবর (Phulki Today Episode 20 October)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয় থানায়। ধানু এসেও ফুলকিকে বাঁচাতে পারে না। পুলিশ তাকে জেলে নিয়ে যায়। এদিকে হাসপাতালে রুদ্রর এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি সেই নিয়ে প্রত্যেকেই চিন্তিত। জেঠুমনি ডাক্তারের সঙ্গে কথা বলার পর জানতে পারে রুদ্রর অবস্থা খুব একটা ভালো নেই, জ্ঞান না ফিরলে কিছুই বলা যাচ্ছে না এখনি। এই কথা শুনে জেঠুমণি অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে রোহিত এসে জেঠুকে ধরে ফেলে।

অন্যদিকে রুদ্রকে গুলি করে আসার পর মাধবী ভীষণ চিন্তা করতে থাকে। নিজেদের দুজন লোককে পাঠায় সবকিছুর খোঁজ খবর নিতে। সেই সমস্ত খোঁজখবর নিয়ে আসে দুজন লোক। তারা এসে মাধবীকে জানায় রুদ্রর এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি অবস্থা খুবই খারাপ। কিন্তু কিছুদিন আগে যে মেয়েটিকে তারা গুলি খাওয়ার পর উদ্ধার করেছিল সেই মেয়েটিকে পুলিশ সন্দেহর বসে গ্রেফতার করেছে। এই কথা শোনার পর তো মাধবীর ভীষণই খারাপ লাগতে থাকে ফুলকির জন্য। সে মনে মনে ভাবতে থাকে একজন নির্দোষ মেয়ে তার জন্য শাস্তি পাচ্ছে। এটা একেবারেই ঠিক হচ্ছে না।

আরও পড়ুন: পথের কাঁ’টা পথেই পি’ষে ফেলার উপায় পেয়ে গেল নন্দিনী! জমজমাট আজকের পর্ব

অন্যদিকে ফুলকিকে জেল কাস্টেরিতে দেওয়া হয়। সেখানে ফুলকির সঙ্গে বাড়ির সবাই দেখা করতে যায় এবং ফুলকিকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বার করার কথা বলে ধানু। এদিকে ফুলকিকে যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে সে কথা জানতে পেরে জেঠুমনি ছুটে আসে থানায় এবং এসে ফুলকিকে আশ্বাস দিয়ে বলে যেভাবেই হোক সব সত্যি খুঁজে বার করবে, ফুলকিকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে।

Back to top button