পথের কাঁ’টা পথেই পি’ষে ফেলার উপায় পেয়ে গেল নন্দিনী! জমজমাট আজকের পর্ব

আরো একবার জি বাংলার (Zee Bangla) হাত ধরেই পর্দায় ফিরেছে অন্বেষা-ঋত্বিকের জুটি। এর আগে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে আমরা এই জুটিকে দেখতে পেয়েছি। সম্প্রতি শুরু হওয়া ‘আনন্দী’ (Anondi) ধারাবাহিকেও আমরা এই জুটিকে দেখতে পাচ্ছি। ধারাবাহিকটি কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে। আর শুরু হবার সাথে সাথেই ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ছে। টিআরপি তালিকাতে বিপরীত দলকে টেক্কা দিচ্ছে রীতিমতন।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দীকে রকেটের হাত থেকে উদ্ধার করে লাহিড়ী বাড়িতে নিয়ে এসেছে আদি। লাহিড়ী বাড়িতে নিয়ে আসার পর থেকেই আদিকে নানান রকম কথা শুনতে হচ্ছে বাড়ির লোকের থেকে। বারবার আনন্দীর পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে। সেই জন্য আদি আনন্দীকে নিজের স্ত্রীর পরিচয় দেয় সবার সামনে। মা দুর্গার সামনেই আনন্দীর সিঁথিতে সিঁদুর পরিয়ে তাকে বিয়ে করে।

আনন্দী আজকের পর্ব ২১ অক্টোবর (Anondi Today Episode 21 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দীকে আদি বিয়ে করার পর তো বিজয়া, আদির ঠাম্মি এবং তার দুই বৌদি ভীষণ খুশি। আনন্দীকে তাদের প্রথম থেকেই পছন্দ ছিল। বিয়ের পরেও বিজয়াকে আনন্দী কাকিমা বলে সম্বোধন করায় বিজয়া তাকে বলে এবার থেকে আনন্দী যেন তাকে মা বলে ডাকে। নতুন মা পেয়ে তো আনন্দী তো ভীষণই খুশি। এদিকে নিচে এখনো আদিকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আদি স্পষ্ট জানিয়ে দেয় আনন্দীকে সে নিজের স্ত্রীয়ের মর্যাদা দিয়েছে এবং তার এই সিদ্ধান্ত থেকে সে নড়বে না।
আদিকে ভুল বুঝলো তিতির
এদিকে ঐদিন লাহিড়ী বাড়িতে উপস্থিত ছিল আদির বন্ধু তিতির। তিতির আদিকে ভালোবাসে সে কথা বারবার আদিকে জানিয়েছে। কিন্তু আদি তিতিরকে শুধুমাত্র বন্ধু হিসেবে মনে সেকথা আদি তাকে অনেকবার বুঝিয়েছে। আদি তার সামনেই আনন্দীকে বিয়ে করে নেওয়া তিতির এই ধাক্কাটা সামলাতে পারেনি। তাই সেখান থেকে চলে আসে তিতির। আদি তাকে বোঝানোর জন্য তার কাছে আসে। বারবার বোঝায় যে পরিস্থিতির জন্যই আদি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তিতির তার বন্ধু সে যেন আদিকে একটু বোঝে। কিন্তু তিতির সেখান থেকে অভিমান করে চলে যায়।
আরও পড়ুনঃ আ’গুনে ঝাঁপ দিল রাঙা! আহেরিকে বাঁ’চাতে নিল প্রাণের ঝুঁ’কি! জমে গেল আজকের পর্ব
অন্যদিকে আনন্দী এবং আদির যে বিয়ে হয়ে গিয়েছে সেই খবরটা আনন্দীর দাদা বৌদিকে জানানোর কথা বলে ঠাম্মি। আনন্দী বাধা দিলেও বিজয়া আকাশকে ফোন করে আনন্দী এবং আদির বিয়ের খবর জানায় এবং বলে তারা যেন লাহিড়ী বাড়িতে এসে নিজের বোন এবং ভগ্নিপতিকে আশীর্বাদ করে যায়। আনন্দীর দাদাকে ফোন করার সময় সেখানে উপস্থিত ছিল রকেট। রকেট তো বেজায় ক্ষে’পে যায় সেই কথা শুনে। এদিকে আনন্দী বিদায় বেলায় মাকে বরণ করে, সবাই মিলে আনন্দে মেতে ওঠে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হতে চলেছে।

