আ’গুনে ঝাঁপ দিল রাঙা! আহেরিকে বাঁ’চাতে নিল প্রাণের ঝুঁ’কি! জমে গেল আজকের পর্ব

একেবারে অন্য ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। একজন গরীব সাধারণ মেয়ের তীরন্দাজ হওয়ার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মনীষা এবং অভিনেতা নীলাঙ্কুর।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বৃন্দা এবং ময়না ইচ্ছে করে রাঙাকে নেশা করিয়ে তাকে দিয়ে নাচ গান করাচ্ছে। যাতে সেই ভিডিও দেখিয়ে প্রমিতা এবং নবারুণের কাছে রাঙাকে ছোট করা যায় এবং তারা রাঙাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে ল্যাম্পপোস্টের তার ছিঁড়ে গিয়ে আহেরি যেই ঘরে ছিল সেখানে আগুন লেগে যায়। আর সেখান থেকে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২১ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 21 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আহেরির ঘরে যে আ’গুন লেগেছে সেটা বিন্দুমাত্র টের পায়নি কেউ। সবাই তখন খাবার টেবিলে খেতে বসেছে। আক্কু রাঙাকে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলে, সেই সময় হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। পিডিমনি রাঙাকে ঘরে দিয়ে আসতে গেলে রাঙা জানায় তার একটুও নেশা হয়নি। আর তখনই আহেরি চিৎকার করে আক্কুকে ডাকতে থাকে, আহেরির চিৎকার শুনে ছুটে যায় আক্কু। আক্কু গিয়ে দেখে আহেরির ঘরে দাউ দাউ করে আ’গুন জ্বলছে।
আক্কুর চিৎকার শুনে বাড়ির সকলেই ছুটে আসে। আক্কু আ’গুনের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে আহেরিকে বাঁচাতে চায় কিন্তু সবাই তাকে বাধা দেয়। রাঙা এসে দেখে আগুনে দাউ দাউ করে জ্ব’লছে ঘর, তখন রাঙা আহেরিকে বাঁচানোর জন্য ছুটে যায়। রাঙা ছুটে গেলে সবাই তাকে বাধা দেয়। আসলে সবাই ভাবছে হয়তো রাঙা নিজের হুঁশে নেই তাই রাঙাকে বাধা দিতে সবাই ছুটে যায়।
আরও পড়ুনঃ রাগ মেটাতে মিথ্যে অভিযোগে! গ্রেপ্তার হল ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
আহেরিকে বাঁচালো রাঙামতি
এদিকে রাঙা নিজের তীর ধনুক নিয়ে সোজা চলে যায় ছাদে, ছাদে গিয়ে উল্টো দিকের বাড়ির ট্যাংকে নিশানা করে ফুটো করতে থাকে। বারবার একই নিশানায় ট্যাঙ্ক ফুটো করে সেই ট্যাংকের জল দিয়ে আহেরির ঘরে আ’গুন নিভাতে থাকে। এদিকে এরই মধ্যে বাড়িতে এসে পৌঁছে প্রমিতা এবং নবারুন। এরই মধ্যে ঘরের আ’গুন অল্প অল্প করে নিভতে থাকে আর প্রত্যেকেই অবাক হয়ে যায়। এরপর অদিতি এসে সবাইকে জানাই রাঙা কিভাবে নিজের বুদ্ধি এবং তীরন্দাজ বিদ্যার মাধ্যমে আহেরির জীবন রক্ষা করেছে।

